Tuesday, April 28, 2026

Virat Kohli: নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কোহলি

Date:

Share post:

এশিয়া কাপে (Asia Cup) ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের সিরিজে বিশ্রামের পর এশিয়া কাপে ফিরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই মুহূর্তে কেরিয়ারে একেবারে নড়বড়ে জায়গায় কোহলি। উঠছে সমালোচনার ঝড়। প্রায় তিন বছর ধরে শতরানের মুখ দেখেননি তিনি। এই অবস্থায় নিজের পুরোনো ফর্মে ফিরতে মরিয়া কোহলি। কিন্তু কি ভুল হচ্ছে? কেন ব‍্যর্থ হচ্ছেন তিনি। এবার নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কোহলি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে বিরাট বলেন, “আমি জানি আমার খেলা কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আপনি আন্তর্জাতিক কেরিয়ারে এতদুর আসতে পারবেন না যদি না আপনার ক্ষমতা থাকে পরিস্থিতির মোকাবিলা করার ও বিভিন্ন ধরণের বোলিংকে সামলানোর। ”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” এটি আমার কাছে খুব সহজ একটি প্রক্রিয়া, তবে আমি এই সময়টিকে পিছনে ফেলে আসতে চাই না। আমি এটি থেকে শিখতে চাই এবং আমি বুঝতে চাই একজন ক্রীড়াবিদ ও একজন মানুষ হিসেবে কি কী মূল গুণাবলী রয়েছে আমার মধ্যে। আমি জানি এখানে ওঠানামা থাকবে, এবং যখন আমি এই সময় থেকে বেরিয়ে আসব, আমি জানি আমি কতটা ধারাবাহিক হতে পারব। আমার অভিজ্ঞতা আমার কাছে মূল্যবান। এই সময়ে বা তার আগে আমি যা অভিজ্ঞতা লাভ করেছি, এবং যে বিষয়টি আমি সর্বাধিক গুরুত্ব দিই, তা হল আমি নিজেকে একজন মানুষের থেকে বড় কখনও ভাবিনি।”

আরও পড়ুন:T-20 World Cup: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে ফের টিকিট ছাড়ল আইসিসি

 

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...