Thursday, June 18, 2026

নাড্ডা-রাজনাথ-রূপা সহ ২৪ জনের সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Date:

Share post:

রাজ্যস্তরে নেতাদের সম্পত্তিবৃদ্ধি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এবার সেই তীর ঘুরে গেল কেন্দ্রীয় স্তরের নেতাদের দিকে। বিজেপির জাতীয় স্তরের ২৪ জন নেতা-নেত্রীর সম্পত্তি বৃদ্ধির ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে(High Court)। নয়া মামলায় বাংলার বিরোধী নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় স্তরের নেতা জেপি নড্ডা(JP Nadda), কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধানের নাম যুক্ত করা হয়েছে। পাশাপাশি রাজ্য স্তরে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly) ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর(Sujan Chakrabarti) নামও যুক্ত করা হয়েছে।

হাইকোর্টে দায়ের মামলায় এই সকল নেতা নেত্রীর সম্পত্তির হিসেব খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে আবেদন জানানো হয়েছে, হিসেব না মিললে যেন উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। প্রসঙ্গত, বাংলার রাজনৈতিক নেতাদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত প্রথমে ১৯ জন তৃণমূল নেতা-নেত্রী এবং তার পরে ১৫ জন বিরোধী এবং দু’জন তৃণমূল সাংসদের সম্পত্তির হিসেব খতিয়ে দেখার আর্জি জানানো হয় হাইকোর্টে। এর ঠিক পর এবার রাজ্যের পাশাপাশি কেন্দ্রের ২৪ জন নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। এদিন এই মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

উল্লেখ্য, যে ২৪ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে এই মামলা দায়ের হল তাঁরা হলেন, ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, জগত প্রকাশ নাড্ডা, রূপা গঙ্গোপাধ্যায়, স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, মনোজ কুমার ওরাও, আব্দুল মান্নান, মিহির গোস্বামী, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকার ও সুজন চক্রবর্তী।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...