Friday, May 15, 2026

বিলকিসের ধর্ষকরা বাড়ি ফিরতেই ডিজে বাজিয়ে স্বাগত! ভয়ে ঘরছাড়া বহু গ্রামবাসী

Date:

Share post:

বিলকিস বানোর ১১ ধর্ষকদের জেল থেকে সদ্য মুক্তি দেওয়া হয়েছে। আর তারপর থেকেই ভয়ে ত্রস্ত গোটা এলাকা। এমনকি নৃশংস ধর্ষকদের জেলে ফেরা না পর্যন্ত বাড়িতে থাকার সাহস পাচ্ছেন না তাঁরা। তাই অনেকেই ঘড় ছাড়ছেন। গুজরাটের রাধিকাপুরের গ্রামে বসবাসকারী মানুষদের এমনটাই অভিযোগ।  এমনকি গুজরাটের বিজেপি সরকারের কাছে অভিযুক্ত ওই ধর্ষকদের জেলে ঢোকানোর আবেদনও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:দুধ, চিনি, ময়দার পর ফের দাম বাড়ছে পাউরুটি, বিস্কুট, কেকের

রাধিকাপুরের মুসলিম বাসিন্দারা এখন রয়েছেন দেবগড় বারিয়া নামের অন্য একটি গ্রামে। বিলকিস বানো ও তাঁর পরিবারও সেখানেই রয়েছেন। গ্রামছাড়া সমীর ঘাচি জানাচ্ছেন, ”আমরা তো কিছুই জানতাম না। কিন্তু ওই ১১ জন গ্রামে ফিরলে তাদের রীতিমতো আতশবাজি ফাটিয়ে, ডিজে বাজিয়ে স্বাগত জানানো হয়। আর তখন থেকেই আমরা ভীত হয়ে পড়েছি। খুনি, ধর্ষকদের জন্য কেউ কেন বাজি ফাটিয়ে ডিজে বাজাবে! এরপরই আমরা সিদ্ধান্ত নিই, আর এই গ্রামে নয়।”ঘরছাড়াদের বক্তব্য আমাদের রুটিরুজির উপর এর প্রভাব পড়ছে। কিন্তু আমরা অসহায়।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে গুজরাট সরকার অভিযুক্ত ১১ ধর্ষককে মুক্তি করে।  যাঁরা ২০০২ সালের ফেব্রুয়ারিতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করেছিল। তাঁর তিন বছরের মেয়েকে আছড়ে মেরেছিল মায়ের চোখের সামনে। ‘খুন’ হয়েছিলেন বিলকিসের পরিবারের মোট ৮ জন। ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সেই ১১ জনকে মুক্তির দাবি করে আর্জি জানায় এক অপরাধী। এরপরই তাদের মুক্ত করা হয়। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনা। সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সিপিএম নেত্রী সুভাষিণী আলি প্রমুখ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...