Monday, June 8, 2026

সাম্প্রদায়িক হিংসার সব মামলা থেকে রেহাই, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি যোগীর

Date:

Share post:

বড়সড় স্বস্তি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। সাম্প্রদায়িক হিংসার সব মামলা থেকে তাকে রেহাই দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। ২০০৭ সালের গোরক্ষপুরে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল যোগীর বিরুদ্ধে। সেই মামলায় শুক্রবার মুখ্যমন্ত্রীকে(chief minister) অব্যাহতি দিয়ে প্রধান বিচারপতি জানিয়ে দিলেন এই মামলা চালিয়ে যাওয়ার কোন অর্থ নেই।

২০০৭ সালে গোরক্ষপুরের তৎকালীন বিধায়ক যোগীর বিরুদ্ধে একটি সভায় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়। তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেন যোগী। সেই সময়েই সরকারের তরফে দাবি করা হয়, এই ঘটনার তদন্ত করতে গেলে প্রভাব খাটানোর অভিযোগ উঠতে পারে। যেহেতু অভিযোগের কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রী, তাই নিরপেক্ষ তদন্ত নাও হতে পারে। এই মর্মেই ২০১৮ সালে এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয়, যোগীর মামলা চালিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মামলাকারী। গত বুধবার মামলার শুনানি শেষ হয়ে গেলেও রায়দান স্থগিত রাখা হয়। এদিন মামলার শুনানিতে বিচারপতি এনভি রামানা বলেন, ২০০৭ সালে হিংসা ছড়ানোর কারণে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। কারণ হিসাবে জানানো হয়েছে, এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া অর্থহীন। সেই কারণেই যোগীর বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করে দেওয়া হল।

মামলা প্রসঙ্গে এদিন উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতগি জানিয়ে দেন , যোগীর যে বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, সেই বক্তৃতার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত করতে গিয়ে যে ভিডিওগুলি পাওয়া গিয়েছিল, সেগুলিও বিকৃত অবস্থায় ছিল। সব মিলিয়ে ২০০৭ সালের সমস্ত মামলা থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন যোগী।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...