Thursday, May 14, 2026

Entertainment: মুক্তি পেল রাজা চন্দ পরিচালিত নতুন বাংলা ছবি ‘হার মানা হার’ এর ট্রেলার

Date:

Share post:

এক সিঙ্গেল ফাদারের (single father) গল্প এবার বাংলা ছবিতে। স্ত্রীকে হারিয়ে কী ভাবে বদলে যায় তাঁর জীবন? নিজের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে সময়ের চ্যালেঞ্জ কতটা দাপটের সঙ্গে মোকাবিলা করতে পারেন সেই বাবা, এবার সেই কাহিনীই পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক রাজা চন্দ (Raja Chanda)। সোহম চক্রবর্তী (Soham Chakraborty) অভিনীত নতুন বাংলা ছবি ‘ হার মানা হার ‘ (Haar Mana Haar) এর ট্রেলার মুক্তি পেল ২৬ অগাস্ট ২০২২- এ।

এস সি এন্টারটেইনমেন্ট (S C Entertainment) প্রযোজিত এই ছবিতে লুকিয়ে আছে মধ্যবিত্ত জীবনের টুকরো ছবি। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একজন বাবার একা সন্তান প্রতিপালন করা যে কতটা কঠিন, তাই সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। ছবির অন্যান্য চরিত্রে পায়েল সরকার (Payel Sarkar), আয়শি তালুকদার, সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) অভিনয় করেছেন। এই ছবিতে অভিনেত্রী হিসেবে অনেকটা জায়গা পেয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। এবং তার যথাযথ মূল্যায়ন করেছেন তিনি তাঁর অভিনয় প্রতিভার মাধ্যমে,স্বীকার করছেন পরিচালক। এই ছবিতে সোহমের মেয়ে ‘ মিষ্টি’র চরিত্রে অভিনয় করেছে সিলভিয়া দে। মিউজিকের দায়িত্বে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বিশ্বকর্মা পুজোর আগের দিন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...