Saturday, May 16, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের  উপর থেকে নির্বাসন তুলে নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে একথা জানানো হল ফিফার তরফ থেকে। এর ফলে অক্টোবরে মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনও বাধা থাকল না।

২) নির্বাচনী প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ আনলেন বাইচুং ভুটিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বাইচুং ভুটিয়া বলেন,” সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখুন। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিসিসিআই সভাপতি হিসাবে কত ভাল কাজ করছে ক্রিকেটে। এতেই বোঝা যায় খেলোয়াড়রা প্রশাসক হিসাবে কত ভাল কাজ করতে পারে।

৩) রবিবার ভারত-পাক মহারণ, তার আগে শাহিনের চোটের খোঁজ নিলেন বিরাট কোহলি-কে এল রাহুলরা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ২৮ তারিখের মহারণের জন‍্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দেশ।

৪) প্রকাশিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সূচি, একই গ্রুপে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান। আর তাদের সঙ্গে পড়েছে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেন।

৫) বেজে গিয়েছে ডার্বির দামামা। আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দীর্ঘ আড়াই বছর মুখোমুখি হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান । মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের এই ম‍্যাচকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে বাংলার ফুটবলপ্রেমীদের।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...