Friday, May 15, 2026

Howrah: শিবপুরে ব্যবসায়ী খু*নের কিনারা করল পুলিশ, গ্রেফতার ২

Date:

Share post:

সম্পত্তির লোভে এবার সুপারি কিলার (Supari killer) লাগিয়ে বাবাকে খু*ন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। হাওড়ার শিবপুরের (Shibpur) নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার দশ ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ (Police) । গ্রেফতার করা হল নিহতের দত্তক ছেলে সহ দুজনকে।

আরো এক নৃশংস খুনের ঘটনার সাক্ষী রইল হাওড়া জেলা। নিহত ব্যবসায়ীর নাম শেখ তৈয়ব আলি। কলকাতার চাঁদনী মার্কেটে (Chandni Market) তাঁর ব্যবসা বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর , সম্পত্তি এবং টাকার লোভে সুপারি কিলার লাগিয়ে মেরে ফেলা হয় এই ব্যবসায়ীকে। শুক্রবার রাতে শিবপুরের তাঁর ফ্ল্যাটের সিঁড়িতেই কুপিয়ে মারা হয় ওই ব্যক্তিকে। জানা যায় ওই ব্যবসায়ী শুক্রবার রাতে বাড়ি ফেরার পর আচমকাই তাঁর ওপর হামলা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁর মাথায়। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি । এরপর বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নামেন হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) গোয়েন্দা সহ শিবপুর থানার পুলিশ আধিকারিকরা। পুরনো কোন শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা প্রাথমিকভাবে খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারী অফিসারেরা। এরপরই পুলিশের হাতে আসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। আর তারপরেই জানা যায়, সম্পত্তির লোভে সুপারি কিলার লাগিয়ে বাবাকে খু*ন করেছে তাঁর দত্তক ছেলে। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করা হয়েছে ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...