Thursday, May 14, 2026

আতঙ্ক কাটছে না বাগদার গণধ*র্ষিতা মহিলার শিশু সন্তানের

Date:

Share post:

বাগদার সীমান্তবর্তী এলাকা জিতপুরে বসিরহাটের এক গৃহবধূকে গণধর্ষণ করে BSF জওয়ানরা। যৌনলালসা ওই BSF জওয়ানদের এতটাই পৈশাচিক করে দিয়েছিল যে মহিলার কোলে থাকা ৫ বছরের শিশু সন্তানকে তারা ছুঁড়ে ফেলে দেয়। নিগৃহীতা মা ও তাঁর সন্তান এখন চিকিৎসাধীন।

আরও পড়ুন:রাতের কলকাতায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় কাউন্সিলর পুত্রের

মাত্র ৫ বছর বয়সেই চোখের সামনে যে বীভৎস, ভয়ংকর, নারকীয় ঘটনার সাক্ষী হতে হল ও কন্যাসন্তানকে। ঘটনা মনে পড়লেই আঁতকে উঠছে শিশুটি। নিজের চোখের সামনে বিএসএফ জওয়ানদের হাতে মাকে নির্যাতনের শিকার হতে দেখেছে সে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রধান সাক্ষী ওই গৃহবধূর ৫ বছরের মেয়ে। কিন্তু আতঙ্ক ছেড়ে বেরিয়ে আসতে পারছে না সে।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলার বয়ান রেকর্ড করতে পেরেছেন তাঁরা। তাঁর ৫ বছরের শিশুকন্যার গোপন জবানবন্দি নেওয়া হবে আদালতে। কিন্তু সে এতটাই ট্রমায় যে, তাঁর গোপন জবানবন্দি এখনও নেওয়া যায়নি। আদালতকে গোটা বিষয়টি জানানো হয়েছে পুলিশের তরফে।


Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...