Saturday, May 16, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২০২১ টি-২০ বিশ্বকাপের বদলা নিল ভারতীয় দল। রবিবার এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে এশিয়া কাপে জয় দিয়ে অভিযান শুরু করল রোহিত শর্মার দল। ৩৩ রানে অপরাজিতর পাশাপাশি তিন উইকেট নিয়ে ম‍্যাচে সেরা হার্দিক পান্ডিয়া।

২) ডার্বির রং সবুজ মেরুন। মরশুমের প্রথম ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান। লাল-হলুদের ফুটবলার সুমিত পাসির আত্মঘাতী গোলে ডুরান্ড কাপে লাল-হলুদকে ১-০ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল।

৩) গোল মিসের রোগ কিছুতেই সারছে না লিস্টন, আশিকদের। প্রতি ম্যাচেই যার খেসারত দিতে হচ্ছে। কিন্তু সেই নিয়ে ভাবিত নন জুয়ান ফেরান্দো। সুযোগ তৈরি হওয়ায় খুশি স্প্যানিশ কোচ। তবে জানিয়ে দিলেন, অনেক উন্নতি করতে হবে।

৪) দলের খেলায় খুশি নন ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন। ম‍্যাচ শেষে তিনি বলেন, “আমাকে দেখে কি মনে হচ্ছে ফলে খুশি হয়েছি? একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করেছি।

৫) পাকিস্তানকে হারানোর পর হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা। জানালেন, রান তাড়া করতে নেমে হার্দিক এখন আর ভয় পান না। বললেন, “প্রত্যাবর্তনের পর থেকে হার্দিককে আর চেনা যাচ্ছে না। অসাধারণ খেলছে। দলে না থাকার সময়েও ওকে কী করতে হবে এবং কী ভাবে নিজেকে সুস্থ রাখতে হবে, সেটা সঠিক ভাবে পরিকল্পনা করেছে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...