Monday, May 18, 2026

প্রমাণ মেলেনি , ‘আটক’ অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলরকে ছেড়ে দিল CBI

Date:

Share post:

সকাল থেকেই অনুব্রত ঘনিষ্ঠ বোলপুরের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘেরাও করা হয় তাঁর বাড়িও। তল্লাশির পাশপাশি একঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।এরপরই  তাঁকে ‘আটক’ করে প্রথমে পূর্বপল্লীতে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে ফের ওই কাউন্সিলরকে তাঁর নিজের বাড়িতে ফেরানো হয়। এবং চলে জেরা। কিন্তু তারপরও কোনও অভিযোগই বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খাঁড়া করা যায়নি। তাই তাঁকে ছেড়ে দেয় সিবিআই।

আরও পড়ুন:আটক অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়

সিবিআই সূত্রের খবর, বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তেমন কোনও প্রমাণ বা নথি মেলেনি। তবে সিবিআই-এর তরফে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানা গেছে।  তিনি সবরকমভাবে সিবিআই-কে তদন্তে সাহায্য করবেন বলে জানিয়েছেন বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়।

বুধবার সাত সকালে বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধিদের চারটি দল। একটি দল যায় বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তিনি অনুব্রতর ঘনিষ্ঠ বলে দাবি সিবিআই-এর। মঙ্গলবার আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর বুধবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল। শুরু হয় তল্লাশি। সিবিআই দাবি করে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একটি ডায়রি ও সম্পত্তি সংক্রান্ত নথি উদ্ধার করেছে সিবিআই। তারপরই তাঁকে আটক করে পুলিশ।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...