Wednesday, March 18, 2026

কলকাতায় হোমস্টে: নয়া পরিষেবা চালু করল পুরসভা, মানতে হবে কী কী শর্ত

Date:

Share post:

বাংলার উত্তর থেকে দক্ষিণ- সব পর্যটনস্থলেই হোমস্টে-র (Homestay) উপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, মহানগরীতেও অনেকে কর্মসূত্রে, ব্যবসার কাজে বা নিছক বেড়াতে আসেন। এবার এখানেও হচ্ছে হোমস্টে। রাজ্যস পর্যটন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করল কলকাতা পুরসভা (KMC)। এই পরিকাঠামো গড়ে তোলার জন্যে মালিককে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেবে পর্যটন দফতর।

মহানগরের অতিথিদের জন্যল হোমস্টে-তে সুলভে থাকার ব্যেবস্থা করা হয়েছে। তবে যে কেউ চাইলেই নিজের বাড়িতে হোমস্টে করতে পারবেন না। পুরসভা একটি গাইডলাইন দিয়েছে।
সেই গাইডলাইন অনুযায়ী,
• ১ হাজার বর্গফুটের নীচে কোনও বাড়ি ও ফ্ল্যাতটে হোমস্টে খোলা যাবে না।
• অন্তত ১২টি বেড ও ২টি বাথরুম থাকবে। বাথরুমে কমোড থাকতে হবে।
• হোমস্টে-তে বাড়ির মালিক বা পরিবারের সদস্যথদের মধ্যে অন্তত একজন সদস্যটকে ২৪ ঘণ্টা থাকতে হবে।

বাড়ি মালিককে অনলাইনে পুরসভায় আবেদন করতে হবে। সব শর্ত পূরণ করলে তবেই হোমস্টে-র জন্যর লাইসেন্স দেবে পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, শহরে অনেক মানুষ চিকিৎসার জন্যব আসেন। কম খরচে তাঁরা হোমস্টে-তে থাকতে পারবেন। এতে বাড়ির মালিকরা উপকৃত হবেন। কর্মসংস্থান হবে। পুরসভার রাজস্ব বাড়বে। সব মিলিয়ে অর্থনীতি চাঙ্গা হবে।

spot_img

Related articles

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...