Sunday, May 17, 2026

Asia Cup: সূর্যর বিরাট ব্যাটিং, হংকংকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত

Date:

Share post:

দুর্বল হলেও হংকংকে মোটেই হালকাভাবে নেয়নি টিম ইন্ডিয়া। যোগ্যতা অর্জন পর্বে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল হংকং। সেই হংকংকে বুধবার এশিয়া কাপের ম্যাচে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে। এদিন হার্দিক পান্ডিয়া খেলেননি। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয় ঋষভ পন্তকে। দারুণ বল করেন হংকং বোলাররা। বেঁধে রাখেন ভারতের দুই ওপেনিং ব্যাটারকে। মাত্র ১৩ বলে ২১ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ইনিংসে ছিল ২টো চার ও একটা ছক্কা মারেন তিনি। প্রথম উইকেট কিছুটা তাড়াতাড়ি পড়ে গেলেও দারুণ ব্যাট করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। রাহুল ৩৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২টো ছক্কা। ধরে খেলতে থাকেন বিরাট। ৪০ বলে ৫০ রানে পৌঁছে যান বিরাট। শেষপর্যন্ত ৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি। শুধু হাফ সেঞ্চুরি করাই নয়। এদিনের ইনিংসে তিনটি বিশাল ছক্কাও হাঁকান তিনি। ইনিংসের শেষদিকে বিরাটকে দেখে মনে হচ্ছিল, যেন আবার আগের ছন্দে ফিরে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়।

তবে এদিনের ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন সূর্যকুমার যাদব। মাত্র ২৬ বলে ৬৮ রান করেন সূর্যকুমার। শেষ ওভারে পরপর চারটি ছক্কা হাঁকানোর পাশাপাশি ইনিংসে ছটি ছক্কা ও ছটি বাউন্ডারি হাঁকান সূর্যকুমার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে তেই পঞ্চাশের গণ্ডি পেরিয়ে যায় হংকং। তবে খেলার মোড় ঘুরিয়ে দেন জাদেজা। দুরন্ত থ্রো করে হংকং অধিনায়ক নিজাকত খানকে ফেরান তিনি। ব্যাটিংয়ে হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪১ রানের দুরন্ত ইনিংস খেলেন বাবর হায়াত। তবে জাদেজার বলে হায়াত ফিরে যাওয়ার পর ব্যাটিংয়ে নিজেদের সেভাবে প্রমান করতে পারেনি হংকং। ভারতীয় স্পিনারদের কাছে একাবারেই শেষ হয়ে যায় তারা। শেষ অবধি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে তারা। তবে এদিন ভারতীয় পেসাররা খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি, যা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন- বাম আমলের পুরনো মামলায় তলব অনুব্রতকে! আগামিকালই হাজিরার নির্দেশ

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...