Thursday, May 14, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বিজেপি সমর্থককে গ্রেফতার সিবিআইয়ের

Date:

Share post:

তারকেশ্বরে উলট পুরাণ। রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেফতার এক বিজেপি কর্মী। এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে তারকেশ্বর থেকে উৎপল সরকার নামে বিজেপির এক কর্মীকে গ্রেফতার করে সিবিআই।

আরও পড়ুন:বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে কোনও কর্মী নেই! কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট নয়া পর্যবেক্ষকের

তারকেশ্বর বিধানসভা কেন্দ্র ও ধনেখালি থানার অন্তর্গত পাড়াম্বুয়া সাহাবাজার পঞ্চায়েতের চৌতারা গ্রামে গতবছর ৪ মে বিজেপি কর্মীরা আচমকা হামলা চালায় তৃণমূল কর্মীদের উপর। সেই ঘটনায় ১৩জন নিরস্ত্র তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বছর বাহান্নর গোপাল পাত্র।সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ভোট পরবর্তী হিংসা মামলায় এই ঘটনাও যুক্ত হয়। অবশেষে তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা বিজেপি কর্মী উৎপল সরকারকে গ্রেফতার করে।

ধৃত উৎপল সরকারকে ধনেখালি গ্রামীণ হাসপাতালে এনে শারীরিক পরীক্ষা করান তদন্তকারীরা। রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। তাঁকে জেরা করে এই ঘটনার শিকড়ে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...