Saturday, May 16, 2026

পরিচারিকাকেই নয় নিজের ছেলের উপরও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

Date:

Share post:

পরিচারিকাকে গরম তাওয়া দিয়ে মারা থেকে শুরু করে মেঝেতে পড়ে থাকা প্রস্রাব চাটানোর মত অকথ্য অত্যাচার তো চালাতেনই। তার পাশপাশি নিজের ছেলেকেও মানসিক নির্যাতন করেছেন ঝাড়খণ্ডের বিজেপি বিধায়ক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, পরিচারিকার নির্যাতনের ছবি শেয়ার করায় ছেলেকে মানসিক রোগী সাজিয়ে হাসপাতালে পাঠিয়েছেন অভিযুক্ত নেত্রী।

আরও পড়ুন:পরিচারিকা ‘আদিবাসী’! মার থেকে প্রস্রাব চাটানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

পরিচারিকাকে নির্যাতনের নির্মম দৃশ্য মুঠোফোনে বন্দি করেন বিজেপি নেত্রীর ছেলে আয়ুষ্মান পাত্র। এক বন্ধুকে ফোন করে সাহায্য চেয়ে পাঠিয়েছিলেন তিনি। এরপরই তাঁর সেই বন্ধু বিবেক আনন্দ বাস্কে অত্যাচারের হাত থেকে সেই পরিচারিকাকে শুধু বাঁচালেনই না, অভিযুক্ত সীমা পাত্রকে পুলিশের হাতে তুলেও দিলেন। তবে বিজেপি নেত্রী সীমা পাত্র একথা জানতে পেরেই ছেলেকে রাঁচির মানসিক হাসপাতালে পাঠিয়ে দেন সীমা। পরে সাংবাদিকদের তিনি জানান, ছেলে অসুস্থ বলেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। তবে সূত্রের খবর, আয়ুষ্মান সম্পূর্ণ সুস্থ। বিনা কারণেই তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সীমা পাত্রের বাড়ির সেই পরিচারিকা সুনীতা জানিয়েছেন, ‘কাজে ভুল হলেই আমায় মারধর করা হত। যা যা অভিযোগ উঠেছে, সবটাই সত্যি। আমাকে গরম তাওয়া দিয়ে মারা হত। শুধু তাই নয়, মেঝেতে পড়ে থাকা প্রস্রাবও চাটানো হতো।’

অন্যদিকে বিজেপি নেত্রীর এমন অকথ্য অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে। শুরু হয়ে রাজনৈতিক তরজাও।  শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করে তীব্র আক্রমণ শানান ওই বিজেপি নেত্রী এবং দলের দিকেও। বলেন, শুধু সীমা পাত্রই নয়, বিজেপির শীর্ষ নেতৃত্বকেও এই ঘটনার জন্য সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...