Wednesday, March 18, 2026

দাউদ ও সঙ্গীদের খোঁজ দিলেই মিলবে ২৫ লক্ষ টাকা, ঘোষণা এনআইএ-র

Date:

Share post:

দাউদ (Daud Ibrahim) ও তাঁর সঙ্গীদের সন্ধান দিলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। সম্প্রতি এমনই বড়সড় ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। খোঁজ দিতে পারলেই হাতেনাতে মিলবে নগদ ২৫ লক্ষ টাকা। তবে শুধু ডি কোম্পানির (D Company) বেতাজ বাদশাই নয়, একই ভাবে দাউদের সঙ্গী ছোট শাকিল, টাইগার মেমনের জন্যও ঘোষণা করা হয়েছে ২০ লক্ষ টাকা। পাশাপাশি জাভেদ চিকনা ও আনিস ইব্রাহিমের খোঁজ দিলে মিলবে ১৫ লক্ষ টাকা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (National Investigative Agency) পক্ষ থেকে সম্প্রতি একটি বিবৃতিতে জানানো হয়েছে, একাধিক জঙ্গিগোষ্ঠীকে নিয়মিত সাহায্য করে চলেছেন দাউদ ইব্রাহিম ও তাঁর দলবল। ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড (Mastermind) দাউদকে আগেই ‘গ্লোবাল টেররিস্টের’ তকমা দেওয়া হয়েছে।অভিযোগ, তারপরেও পাকিস্তানের (Pakistan) আশ্রয়ে বহাল তবিয়তে রয়েছেন এই ডন। কিন্তু পাকিস্তান কখনওই স্বীকার করেনি যে দাউদকে তারা দেশে আশ্রয় দিয়েছে বরং ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকে (Indo Pak Bilateral Meeting) নয়াদিল্লি আগে যতবার দাউদের প্রসঙ্গ তুলেছে, ততবারই ইসলামাবাদ (Islamabad) সাফ জানিয়েছে এই তথ্য পুরোপুরি ভুল। দাউদ পাকিস্তানে থাকেন না।

এরপরই গত বছর পাকিস্তানের দাউদকে আশ্রয় দেওয়ার অভিযোগে ফের রাষ্ট্রসংঘের (United Nations) দ্বারস্থ হয় ভারত। আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাকে ধরতে অনেকদিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। পাকিস্তানের গোপন ডেরায় দাউদ আত্মগোপন করে আছে এমন খবরও সামনে এসেছে। যদিও সেই বিষয়ে এখনও কোনও সঠিক খবর মেলেনি।

গোয়েন্দা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, একটি স্পেশ্যাল ইউনিট (Special Unit) গঠন করে ভারতে বিস্ফোরক (Explosives), অস্ত্রশস্ত্র (Weapons), জাল নোট (Fake Notes) ও ড্রাগস পাচারের (Drugs Smugglin) মতো কাজ চালিয়ে যাচ্ছেন দাউদ ও তার সঙ্গীরা। শুধু তাই নয় কুখ্যাত কিছু নিষিদ্ধ সংগঠনের স্লিপার সেলকে (Sleeper Cell) কাজে লাগিয়ে দেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীকে খুন করার ষড়যন্ত্র করছে তারা।

চলতি বছরের মে মাসে দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে মুম্বইয়ের প্রায় ২০টিরও বেশি জায়গায় হানা দেয় (Raid) এনআইএ। মুম্বইয়ের একাধিক জায়গায় অভিযান চালানো (Search Operation) হয়। তল্লাশি চলাকালীন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে মুম্বইয়ের বাড়ি থেকে আটক করেন গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও হাতে আসে তদন্তকারীদের।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...