Monday, April 6, 2026

বুধবার এশিয়া কাপে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন রোহিত

Date:

Share post:

বুধবার এশিয়া (Asia Cup) কাপে হংকং-কে (Hong Kong) ৪০ রানে হারায় ভারতীয় দল (India Team)। আর এই ম‍্যাচে একাধিক রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এশিয়া কাপে প্রথম দুটি ম‍্যাচে সেরকম ভাবে রান না করতে পারলেও, তার মাঝেই টি-২০ নজির গড়লেন রোহিত। তিনিই প্রথম ব্যাটার যিনি আন্তর্জাতিক টি-২০-তে ৩৫০০ রান করেছেন। বুধবার এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে এই নজির গড়েছেন তিনি।

হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে রোহিতের রান ছিল ৩৪৯৯। প্রথম ওভারের চতুর্থ বলে হারুন আরশাদের বলে সিঙ্গল নিয়ে ৩৫০০ রান পূর্ণ করেন হিটম‍্যান। শেয পর্যন্ত ২১ রান করে আউট হন ভারতীয় অধিনায়ক। এখনও পযর্ন্ত টি-২০-তে ১৩৪টি ম্যাচ খেলে ৩৫২০ রান করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গড় ৩২.০০। স্ট্রাইক রেট ১৩৯.৮৪। এখনও পযর্ন্ত চারটি শতরান ও ২৭টি অর্ধশতরান করেছেন হিটম‍্যান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপ্টিল।

এই রেকর্ড ছাড়াও টি-২০ ক্রিকেটে ভারত অধিনায়কদের মধ্যে সব থেকে বেশি ম্যাচ জেতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা। এক্ষেত্রে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকে। রোহিতের সামনে শুধু এখন মহেন্দ্র সিং ধোনি।

আরও পড়ুন:বিরাটের সৌজন্যে আবেগপ্রবণ সূর্যকুমার, ম‍্যাচ শেষে নিজেই জানালেন সেই কথা

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...