Monday, May 18, 2026

ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় দীক্ষাগুরু চিত্রদুর্গার মুরুগা মঠের প্রধান

Date:

Share post:

গেরুয়া বসন। গলায় রুদ্রাক্ষের মালা।মাথায় গেরুয়া পাগড়ি। আর মাথায় চন্দনের তিলক। সন্নাসী বাবা আবার অনেকের দীক্ষাগুরুও। তবে কর্ণাটকের অন্যতম জনপ্রিয় চিত্রদুর্গা মুরগা মঠের সাধু শিবমূর্তি মুরগা শরনারুর কীর্তি শুনলে চোখ কপালে ওঠার জোগাড়।দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। বুধবারই মঠ-প্রধান শিবমূর্তি মুরুঘার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়।

আরও পড়ুন:তপসিলি পরিবারকে পুড়িয়ে মারার হুমকি কর্ণাটকের বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে

শিবমূর্তির বিরুদ্ধে অভিযোগ,  নিয়মিত ভাবে পড়ুয়াদের যৌন নির্যাতন করতেন তিনি। এই কাজে তাঁকে সাহায্য করতেন মঠের অন্যান্য কর্মী।  এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে। যদিও এই অভিযোগ মানতে নারাজ শিবমূর্তি। তাঁর দাবি,  তাঁর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই চক্রান্ত হচ্ছে। তিনি নির্দোষ প্রমাণিত হবেন।

১৬ বছরের দুই নাবালিকার অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে পুলিশে এফআইআর দায়ের করা হয়। সেখানে শিবমূর্তি ছাড়াও মঠের আরও কয়েক জনের নাম রয়েছে। তফসিলি আইনে শিবমূর্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কারণ, দুই নাবালিকার এক জন দলিত সম্প্রদায়ের। মঠ-প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর থেকে প্রতিবাদ-বিক্ষোভে নামে দলিত সম্প্রদায়ের মানুষরা। তারপরই গ্রেফতার হন শিবমূর্তি।

প্রসঙ্গত,শিবমূর্তি একাধিক রাজনীতিবিদদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক বড় নেতা তাঁর কাছ থেকে দীক্ষাও নিয়েছেন।

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...