Thursday, May 14, 2026

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও কীর্তি গড়লেন বাংলাদেশ অধিনায়ক শাকিব

Date:

Share post:

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক শাকিব আল হাসানও তেমন পারফরম্যান্স করতে পারেননি। তাও টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন শাকিব।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে শাকিব করেছেন ২৪ রান। এই ইনিংসেই পূর্ণ করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ছ’হাজার রান। বৃহস্পতিবারের পর ২০ ওভারের ক্রিকেটে তাঁর মোট রান হল ৬০১৯।
বাংলাদেশের অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ৪১৯টি উইকেটও। এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ছ’হাজার রান এবং ৪০০ উইকেটের মালিক হলেন শাকিব। এত দিন পর্যন্ত এই কৃতিত্ব ছিল এক মাত্র ডোয়েন ব্র্যাভোর।
প্রতিযোগিতার সুপার ফোরে পৌঁছানোর জন্য অধিনায়কই ছিলেন বাংলাদেশের প্রধান ভরসা। দলকে এশিয়া কাপের লড়াইয়ে টিঁকিয়ে রাখতে না পারলেও ব্যক্তিগত কীর্তি গড়লেন শাকিব।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...