Monday, May 18, 2026

টিকা নিয়ে মেয়ের মৃত্যু, বিল গেটস-সেরামের বিরুদ্ধে ১ হাজার কোটির ক্ষতিপূরণ দাবি

Date:

Share post:

করোনা টিকা(Covid Vaccine) নেওয়ার পর মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন দিলীপ লুনওয়াত(Dilip Lunwat) নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, এই মৃত্যুর জেরে ধনকুবের বিল গেটস ও সেরাম ইনস্টিটিউটের কাছে ১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। কন্যাহারা বাবার আবেদনের ভিত্তিতে গেটস এবং সেরামকে শুক্রবার নোটিস ধরিয়েছে বম্বে হাই কোর্টে(Bombe High Court)।

ওরাঙ্গাবাদের বাসিন্দা দিলীপ লুনওয়াত আদালতে মামলা দায়ের করে জানিয়েছেন, তাঁর মেয়ে পেশায় চিকিৎসক ছিলেন। একইসঙ্গে ছিলেন একটি ডেন্টাল কলেজের লেকচারার। ভারত সরকার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সর্বপ্রথম ভ্যাকসিন নেওয়ার নির্দেশিকা জারি করেছিল। তাই তাঁর মেয়েকেও তখন ভ্যাকসিন নিতে হয়েছিল। বলা হয়েছিল, এই টিকা সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু তারই পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রাণ হারাতে হয় তাঁর মেয়েকে। পাশাপাশি তিনি সংবাদমাধ্যমকে জানান, “মেয়ের জীবন চলে গিয়েছে। কিন্তু যারা এভাবে বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, তাদের সুবিচার চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছি।”

উল্লেখ্য, ২০২০ সালে বিশ্বজুড়ে ভয়াবহ আকার নেয় করোনার প্রকোপ। সেই সময় গোটা দুনিয়ায় কোভিশিল্ড ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ পৌঁছে দিতে বিল গেটসের সঙ্গে হাত মেলান সেরাম ইনস্টিটিউট (Serum Institute) প্রধান আদর পুনাওয়ালা। এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াতেই দিলীপের মেয়ের মৃত্যু হয় বলে অভিযোগ। যের জেরেই গেটস ও সেরামকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। পাশাপাশি নিজের আবেদনে স্বাস্থ্যমন্ত্রক, DCGI, ড. ভিজি সোমানি, ড্রাগ কন্ট্রোল জেনারেল এবং এইমসের ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়ার নামও উল্লেখ করেছেন ওই মামলাকারী।

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...