Saturday, March 14, 2026

খাসির মাংসের পর জেলের মেন্যুতে দেশি মুরগী আর টাটকা পোনার আবদার কেষ্টর

Date:

Share post:

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর এখন আসানসোল জেলে বন্দি অনুব্রত মণ্ডল। খুব স্বাভাবিকভাবেই সেখানে মনের মতো খাবার পাচ্ছেন না তিনি। পাতে পড়ছে ‘চালানি’ মাছ। যা খেয়ে উঠছে লম্বা ঢেঁকুর। মনের মতো খাবার না পেয়ে মন খারাপ খাদ্যরসিক কেষ্টর। কিছুদিন আগেই তাঁর খাসির মাংস-ভাতের আবদার মিটিয়েছে জেল কর্তৃপক্ষ। এবার কেষ্টর নতুন আবদার, দুপুরের মেন্যুতে চাই দেশি মুরগির সুস্বাদু ঝোল বা পুকুরের টাটকা পোনা মাছ।

জেলে তাঁর খাবারের সমস্যার কথা অনুব্রত মণ্ডল নিজেই সিবিআইকে জানিয়েছে। চালানি মাছ খেলে তাঁর অম্ল হয়। তাই মাছ যদি দিতেই হয়, তাহলে জেল কর্তৃপক্ষ যেন পুকুরের টাটকা পোনা মাছ দেয়। সেই সঙ্গে ব্রয়লার পরিবর্তে দেশি মুরগির মাংস দিলে ভাল হয়। এই সবকিছুই তিনি জেরা করতে আসা এক সিবিআই অধিকারিককে বলেছেন বলে জানা যাচ্ছে।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের শারীরিক সমস্যার দিকটি চব্বিশ ঘন্টা চিকিৎসকরা নজরে রেখেছেন। আর খাবারের যে আবদার তিনি করেছেন সেটা জেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছেন। তবে যে খাবারই দেওয়া হোক না কেন, তা চিকিৎসকদের পরামর্শ বা অনুমতি নিয়েই দেওয়া হবে বলে জানিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...