Monday, March 16, 2026

মঙ্গলকোটে উদ্ধার গরু বোঝাই লরি, ৪ অভিযুক্তকে ধরল পুলিশ

Date:

Share post:

গরু পাচার নিয়ে সিবিআই-য়ের তদন্তের মধ্যেই কাটোয়ায় (Katwa) গরু বোঝাই লরি আটক করল মঙ্গলকোট থানার পুলিশ (Police)। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একসঙ্গে কমপক্ষে ৫৩ গরুকে (Cow) বীরভূমের (Birbhum) দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।

মঙ্গলকোটে নাকা চেকিংয়ের সময় গরু বোঝাই লরি আটকায় পুলিশ। ৫৩টি গরু উদ্ধার করে পুলিশ। সেগুলির গায়ে বিশেষ চিহ্ন রয়েছে বলেও খবর। জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত চারজন। তাঁদের কাছে কোনও বৈধ নথিপত্র ছিল না বলে অভিযোগ। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বাড়ি বীরভূমের লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন- JDU ছেড়ে বিজেপিতে ৫ বিধায়ক, জোটের সলতে পাকাতে দিল্লি সফরের সম্ভাবনা নীতীশের


spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...