Monday, May 18, 2026

স্বপ্ন বিক্রি করতে আসিনি, সভাপতি পদে এসে জানিয়ে দিলেন কল‍্যাণ চৌবে

Date:

Share post:

সদ‍্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি হয়েছেন কল্যাণ চৌবে ( Kalyan Chaubey)। আর দায়িত্ব নিয়ে আগামীর পরিকল্পনার কথা জানিয়ে দিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, স্বপ্ন বিক্রি করতে তারা আসেনি। তিনি বলেন, কখনই বলব না, আগামী আট বছরেই বিশ্বকাপ খেলব। অবাস্তব প্রতিশ্রুতি দিতে রাজি নই।

 

গত শুক্রবারই নির্বাচিত ভোটে এআইএফএফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কল‍্যাণ চৌবে। আর দায়িত্ব নিয়ে তিনি বলেন,” ভারত বিশ্বকাপ খেলবে, এমন কিছু বলার জন্য এই পদে আসিনি আমি। আমরা কাউকে স্বপ্ন বিক্রি করব না। কখনই বলব না, আমরা প্রচুর অ্যাকাডেমি তৈরি করেছি এবং আগামী আট বছরেই বিশ্বকাপ খেলব।”

 

এরপাশাপাশি তিনি আরও বলেন, আমি অন্তত ১০০-র বেশি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধনে উপস্থিত থেকেছি। সব জায়গাতেই বলা হয়, এই বাচ্চারা আট বছর পর বিশ্বকাপ খেলবে। কিন্তু, বাস্তবে এমন কখনও হয় না। আমরা কোনও প্রতিশ্রুতি দিতে চাই না। তবে এখন ভারতীয় ফুটবল যে জায়গায় রয়েছে, সেখান থেকে এগিয়ে নিয়ে যাব আমরা। কতটা এগিয়ে যাওয়া সম্ভব, সেটা খতিয়ে দেখতে হবে। আমরা স্বপ্ন বিক্রি করতে রাজি নই।”

আরও পড়ুন:কেন ইডেনে ব‍্যাট হাতে মাঠে দেখা যাবে না মহারাজকে? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

 

 

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...