Wednesday, May 13, 2026

নাবালিকার পায়ুদ্বারে তরল ঢেলে দেওয়া যৌন নির্যাতন নয়, বম্বে হাইকোর্টের রায় ঘিরে বিতর্ক

Date:

Share post:

নাবালিকার পায়ুদ্বারে তরল ঢেলে দেওয়া যৌন নির্যাতন নয়। তাই অভিযুক্তের জামিন মঞ্জুর করল বম্বে হাই কোর্ট। আদালতের এই রায়ে বিভিন্ন মহলে বিতর্ক দানা বেঁধেছে। আদালতের বক্তব্য নাবালিকার পায়ুদ্বারে তরল ঢেলে দিয়েছেন অভিযুক্ত যা সরাসরি যৌন সম্পর্ক স্থাপন নয়। এই কারণেই জামিন মঞ্জুর করা হয়েছে অভিযুক্তের।তাঁকে নিগৃহীতার পরিবারের সঙ্গে কোনওরকম যোগাযোগের চেষ্টা না করার নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন:ভারতীয় সশস্ত্র বাহিনীতে স্থায়ী নিয়োগ অনিশ্চিত! অগ্নিপথ মামলা শুনবে দিল্লি হাই কোর্ট

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বছর সাতেকের এক বালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে বছর পঞ্চাশের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর আচরণ, অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপন-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়। পাশাপাশি শিশু নির্যাতনের অভিযোগে পকসো আইন অনুযায়ীও অভিযোগ দায়ের হয়।  এই মামলার শুনানিতে অভিযুক্তর জামিন মঞ্জুর করে বম্বে হাই কোর্ট।

জানা গিয়েছে, ওই নাবালিকাকে যৌন হেনস্তা করারও অভিযোগ আনা হয় অভিযুক্তের বিরুদ্ধে। সেই অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে। কিন্তু সেই সাজাও মকুব করে দিয়েছে বম্বে হাইকোর্ট। যুক্তি হিসাবে বলা হয়েছে, ইতিমধ্যেই তিন বছরের বেশি সময় জেলে কাটিয়েছে অভিযুক্ত। সেই কারণেই তার সাজা কমিয়ে দিল আদালত। কোর্টের এই রায়দানের পরই বিতর্ক তৈরি হয়েছে।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...