Friday, June 26, 2026

দেশে কর্মসংস্থান তলানিতে,পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব: অস্বস্তিতে মোদি সরকার

Date:

Share post:

ভারতে কর্মসংস্থান তলানিতে।পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব। সম্প্রতি এই পরিসংখ‌্যান প্রকাশ্যে এসেছে।এরপরই অস্বস্তিতে মোদি সরকার। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট অনুযায়ী, ভারতের বেকারত্বের হার গত এক বছরের মধ্যে গত অগাস্টে সর্বোচ্চ ছিল। ওই মাসে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ। জুলাই মাসে বেকারত্বের হার ছিল ৬.৮ শতাংশ। সেখানে কর্মসংস্থান ছিল ৩৯.৭০ কোটি। অগাস্টে তা আগের থেকে ২০ লক্ষ কমে ৩৯.৪৬ কোটি হয়েছে।

এই তথ‌্য সামনে আসার পরেই তৃণমূলের রাজ‌্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘মোদিকে অযোগ্য বলার কারণ সামনে এসেছে।’ কী বলছেন অর্থমীতিবিদরা ?  অর্থনীতিবিদ কৌশিক বসু টুইট করে লিখেছেন, ‘মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব কষ্ট বাড়াচ্ছে।’ কেন্দ্রকে তাঁর পরামর্শ, সঙ্কট কাটাতে সমস্ত নীতিতেই কেন্দ্রকে এই বিষয়ে মনোযোগ দিতে হবে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) তরফে জানানো হয়েছে, শহরের বেকারত্বের হার গ্রামাঞ্চলের থেকে বেশি। চলতি বছরের অগাস্টে শহরের বেকারত্বের হার ছিল ৯.৬ শতাংশ। সেখানে গ্রামের বেকারত্বের হার ছিল ৭.৭ শতাংশ। সিএমআইই-র ম‌্যানেজিং ডিরেক্টর মহেশ ব্যাস এর যুক্তি, চলতি বছরে অসম বৃষ্টিপাতের কারণে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।বেকারত্ব বাড়ার সেটাও অন্যতম কারণ।

সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী গ্রামে কর্মসংস্থান কমেছে। জুলাই মাসে গ্রামীণ ভারতে যেখানে কর্মসংস্থানের হার ছিল ৩৭.৬ শতাংশ, তা আগস্টে কমে ৩৭.৩ শতাংশ হয়েছে। এ প্রসঙ্গে ব্যাস জানিয়েছেন, চলতি বছরে বৃষ্টিপাতের সমস্যা রয়েছে।কোথাও প্রবল বৃষ্টিপাত হয়েছে, আবার কোথাও প্রয়োজনের থেকে অনেক কম বৃষ্টিপাত হয়েছে। এর জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই কারণেই গ্রামীণ ভারতে কর্মসংস্থান কমেছে এবং বেকারত্ব বেড়েছে।

তিনি আরও জানিয়েছেন, বর্ষা আসতে দেরি হওয়ায় একাধিক জায়গায় নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে নতুন করে চাষের কাজ বাড়বে। পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হবে। তবে শহরের বেকারত্বের হার বাড়বে না কমবে তা এখনও স্পষ্ট নয় বলে তিনি মনে করছেন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...