Saturday, March 14, 2026

“এখনও বেঁচে আছি, দল বললেই কাজে নেমে পড়বো”, ফের তৃণমূল ভবনে মুকুল রায়

Date:

Share post:

ফের তৃণমূল ভবনে পা রাখলেন মুকুল রায়। মেট্রোপলিটনে নতুন ভবন উদ্বোধনের পরের দিন শেষবার তৃণমূলের সদর দফতরে এসেছিলেন মুকুল রায়। এদিন তৃণমূল ভবনে এসে বিজেপির এজেন্সি পলিটিক্স নিয়ে মুখ খোলেন মুকুল। তিনি বলেন, “যারা ভাবছে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশিতে রাজনৈতিক ফায়দা তুলবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। এজেন্সির তল্লাশিতে কেউ ফায়দা তুলতে পারবে না।”

দীর্ঘদিন পর ফের তৃণমূল ভবনে? এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, “আমি খনও মরে যাইনি। বেঁচে আছি। তাই দল নির্দেশ দিলেই প্রচারে নেমে পড়ব। দলীয় কর্মসূচি পালন করবো।

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে মুকুল রায় বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন। কিন্তু তার কিছুদিনের মধ্যেই বিজেপি ছাড়েন মুকুল রায়। গতবছর ১১ জুন তৃণমূল ভবনে দেখা যায় তাঁকে। এরপর থেকে একাধিকবার একাধিক জায়গায় মুকুল রায় নিজেকে বিজেপির বিধায়ক বলে ঘোষণা করলেও, তিনিই আবার নিজেকে তৃণমূল শিবিরের বলেই দাবি করেছেন। সেই মুকুল রায়কে ফের তৃণমূল ভবনেই দেখা গেল।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...