Thursday, June 4, 2026

বিরাটের পাল্টা দিলেন গাভাস্কর, ‘কার থেকে ফোনের আশা করছিলেন কোহলি? বলুক সেটা,’ খোঁচা গাভাস্করের

Date:

Share post:

গত রবিবার এশিয়া কাপের ( Asia cup) সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) কাছে ৫ উইকেট হারে ভারতীয় দল (India Team)। কিন্তু সেই ম‍্যাচের পর থেকেই আলোচনার কেন্দ্র হয়ে ওঠে বিরাট কোহলির সাংবাদিক সম্মেলন। কারণ সেই সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার পর কেবল মহেন্দ্র সিং ধোনির কাছ থেকেই ফোন পেয়েছিলাম। আর কেউ আমাকে ফোন করেনি। আর এই নিয়ে এবার বিরাট কোহলির উদ্দেশ্যে কড়া বার্তা ছুঁড় দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর কার থেকে ফোনের অপেক্ষা করছিলেন বিরাট কোহলি? ঠিক কী ধরনের বার্তা প্রত্যাশা করেছিলেন তিনি?

এই নিয়ে গাভাস্কর বলেন,” বিরাট ঠিক কাকে ইঙ্গিত করছে সেটা বোঝা যাচ্ছে না। যদি কারওর নাম বলত, তা হলে তাকে গিয়ে জিজ্ঞাসা করা যেত যে, সে কোহলির সঙ্গে যোগাযোগ করেছে কি না। আমি শুনেছি ও বলেছে, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু ধোনি ওর সঙ্গে যোগাযোগ করেছিল।”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,” বোঝাটা খুবই কঠিন যে বিরাট কাকে বোঝাতে চেয়েছেন? যদি উনি কোনও নাম নিতেন, তাহলে সেই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করতে পারতেন যে আপনি তার সঙ্গে যোগাযোগ করেছেন কিনা। যদি উনি প্রাক্তন খেলোয়াড়দের কথা বলেন, যারা ওনার সঙ্গে খেলেছেন, আমরা জানি তারা কারা, যেহেতু ওনারা টিভিতে থাকেন। ওনার উচিত ছিল সেই খেলোয়াড়দের নাম নেওয়া। জিজ্ঞেস করুন কেন ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করেননি।”

আরও পড়ুন:‘বাধ্য করা হয়েছিল জাতীয় দলের নেতৃত্বে ইস্তফা দিতে,’ নেতৃত্ব নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...