Thursday, May 14, 2026

সান্মার্গ চিটফান্ড কেলেঙ্কারি মামলায় বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI

Date:

Share post:

সাম্মার্গ চিটফান্ড (Sunmarg Chitfund) কেলেঙ্কারিতে হালিশহর পুরসভার (Halisahar Municipality) চেয়ারম্যান রাজু সাহানি (Raju Sahani) গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সেই তথ্যের ভিত্তিতে হালিশহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে CBI. বীজপুরের (Bijpur) বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বিরুদ্ধেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI. তবে ঠিক কবে CBI তাঁকে তলব করেছে, তা এখনও জানা যায়নি।

এদিকে,সান্মার্গ চিটফান্ড কর্তার সঙ্গে সিপিএমের দাপুটে নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক যে ছিল সেকথা স্বীকার করে নিয়েছেন ওই ভুঁইফোড় সংস্থার কর্মীরা। সিপিএমের আমলেই চিটফান্ড সংস্থা শুরু করার চার বছরের মধ্যেই বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে বর্ধমান সান্মার্গ – এর কর্তা। বাম আমলে অনেক নেতার সঙ্গে তার সুসম্পর্ক থাকায় ২০০৮ সালে চিটফান্ড চালাতে তার অসুবিধা হয়নি। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে সে ১০০টির বেশি সম্পত্তি কিনেছিল।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে সাম্মার্গ কর্তা মোটা অঙ্কের টাকা খরচ করে ফ্ল্যাট কিনেছিল। তার পাশাপাশি গুসকরায় ২০ লক্ষ ৩৭ হাজার ৮১৩ টাকা দিয়ে তিন একর ৩৭ ডেসিমেল জায়গা কেনে। কাঁকসার মলানদিঘি এলাকায় ১৬ লক্ষ টাকা খরচ করে ৪২ ডেসিমেল জায়গা কিনেছে। কুলডিহার একটি প্লটে ৪৪.৪০ ডেসিমেল, অন্য একটি মৌজায় ২৯.৪ ডেসিমেল জায়গা রয়েছে। ওই এলাকাতেই একটি মৌজায় ৪.৮, ১০.২ ও ৮৭ ডেসিমেল জায়গা রয়েছে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, মলানদিঘির বিভিন্ন এলাকায় সান্মার্গ কর্তার ২০০ ডেসিমেল জায়গা কেনা রয়েছে। বেশি জমি আছে মলানদিঘি পঞ্চায়েত এলাকায়। এছাড়াও ফরিদপুর ব্লকের একটি মৌজায় ৪২ শতক ও অন্য একটি মৌজায় ৮ ডেসিমল জায়গা রয়েছে। ওই চিটফান্ড কর্তার দুর্গাপুর শহরেও সম্পত্তি রয়েছে। সমস্ত সম্পত্তির হিসেব তদন্তকারী সংস্থার কাছে রয়েছে। ওই চিটফান্ড কর্তা ২০১২ সাল থেকে ফেরার রয়েছে। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলানো হয়েছে।

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...