Thursday, May 14, 2026

Corona update: দৈনিক সংক্রমণ ৫ হাজারের নিচে, কমল সক্রিয় রোগীর সংখ্যা

Date:

Share post:

করোনাকে (Corona) জয় করে এগিয়ে চলেছে দেশ। এবার স্বস্তির খবর, সংক্রমণ গ্রাফ নামল ৫ হাজারের নিচে। সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) রিপোর্টে জানা যাচ্ছে। পাশাপাশি করোনা পজিটিভিটি রেটও (Positivity Rate) অনেকটাই কম বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

করোনা সংক্রমণের সঙ্গে লড়াই করে আপাতত সুস্থতার পথে এগোচ্ছে দেশ। জোরকদমে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ২১৩ কোটি ৭২ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। সোমবারের থেকেও আজ মঙ্গলবার কমল করোনা সংক্রমিতের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া সাম্প্রতিক তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে পজিটিভ হয়েছেন ৪ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৭০ ডোজ পেয়েছেন দেশবাসী। বয়স্ক ও ১৮ বছরের ঊর্ধ্বদের বুস্টার ও প্রিকশন ডোজ দেওয়ার কাজ পুজোর মধ্যে শেষ করার টার্গেট নিয়েছে কেন্দ্র। সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ০৩২ জন। এই মুহূর্তে সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫২ হাজার ৩৩৬।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...