Friday, May 15, 2026

সফল অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় জানালেন জাড্ডু

Date:

Share post:

সফল হল রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) অস্ত্রোপচার। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন তিনি। সম্প্রতি এশিয়া কাপে হংকং-এর বিরুদ্ধে খেলার সময় হাঁটুতে চোট পান জাড্ডু। যার ফলে এশিয়া কাপের মাঝ পথেই  ছিটকে যান রবীন্দ্র জাদেজা। সূত্রের খবর টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত তিনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় জাদেজা লেখেন,” অস্ত্রোপচার সফল হয়েছে। আমার আশেপাশের একাধিক মানুষ এই কঠিন সময় আমাকে ভরসা জুগিয়েছে। বিসিসিআই, সতীর্থ, সাপোর্ট স্টাফ, ডাক্তার, সমর্থকরা সবসময় আমার সঙ্গে ছিল। এবং পরিবারের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। খুব দ্রুত রিহ্যাব শুরু করব। এরপর মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি। আপনাদের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।”

গ্রুপ পর্বে প্রথম ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করেন জাদেজা। ২৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। হংকংয়ের বিরুদ্ধে চার ওভারে ১৫ রান দেন জাড্ডু। এরপরই চোটের কারণে ছিটকে যান তিনি। তাঁর বদলে দলে আসেন অক্ষর প‍্যাটেল।

আরও পড়ুন:বিরাট বার্তা কোহলির, ইঙ্গিত দিলেন কাদের মনে রাখা উচিত

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...