Sunday, May 10, 2026

মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়ি ও অফিসে সিবিআই তল্লাশি

Date:

Share post:

এবার মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়ি ও অফিসে সিবিআই হানা। বুধবার সাতসকালেই তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। তল্লাশি চালানো হয় গোটা বাড়িতে। কিন্তু সেখান থেকে তেমন কিছু না মেলায় মন্ত্রীর অন্য একটি বাড়িতেও তল্লাশি অভিযান চালায় সিবিআই। টিমের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।যদিও কেন মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশি, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি সিবিআই।

বুধবার সকাল ৮টা ১৫ নাগাদ আসানসোলের আপকার গার্ডেন এবং চেলিডাঙায় মন্ত্রীর দু’টি বাড়িতে যান ২ থেকে ৩ জন সিবিআই আধিকারিক। সিবিআই যাওয়ার খবর পেয়ে আসানসোল থানার এক অফিসার যান ঘটনাস্থলে। সকাল ৯টা নাগাদ সিবিআইয়ের আরেকটি দল যায় আসানসোলে মলয় ঘটকের পুরনো বাড়িতে। সেখানে বাড়িতে ঢোকেন সিবিআইয়ের চারজন অফিসার।পরে তাঁর অফিসেও যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল।

অন্যদিকে, কলকাতায় মন্ত্রী মলয় ঘটকের লেক গার্ডেন্সের বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই।পাশাপাশি কলকাতায় কয়েকটি জায়গায় বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর। সবমিলিয়ে আজ সকাল থেকে রাজ্যের মোট সাত জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআইয়ের টিম।



Related articles

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...