Sunday, May 17, 2026

আফগানিস্তান ম‍্যাচে অধিনায়ক রাহুল, নিয়মরক্ষ‍ার ম‍্যাচে নেই রোহিত

Date:

Share post:

এশিয়া কাপে ( Asia Cup) আজ নিয়মরক্ষার ম‍্যাচে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল (India Team)। আর এই ম‍্যাচে অধিনায়ক হিসাবে মাঠে নামলেন কে এল রাহুল। আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামলেন না রোহিত শর্মা।  টস করতে নামতে দেখা গেল কেএল রাহুলকে। টসে হেরে রাহুল জানালেন, কেন রোহিত আফগানিস্তান ম্যাচে খেলছেন না। রাহুল জানালেন, রোহিত একটা বিরতি নিয়েছে।

রাহুল বলেন,” রোহিত একটা বিরতি নিয়েছে। আসলে এখন দুবাইয়ে প্রচণ্ড গরম। পরের পর ম্যাচ খেলতে হচ্ছে আমাদের। নিজের শারীরিক অবস্থা ঠিক রাখা সহজ ব্যাপার নয়। তাই জন্যেই আজকের ম্যাচে ও বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরও কয়েক জন আজকের ম্যাচে খেলবে না। রোহিতের পাশাপাশি যুজবেন্দ্র চ‍্যাহাল এবং হার্দিক পান্ডিয়া খেলছেন না। ওদের জায়গায় এসেছে দীপক চাহার, দীনেশ কার্তিক এবং অক্ষর প‍্যাটেল।”

এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে টিম ইন্ডিয়া। সেই প্রসঙ্গে রাহুল বলেন, “এই প্রতিযোগিতায় আসার আগে আমাদের মাথায় টি-২০ বিশ্বকাপের কথা ঘুরছিল। বিশ্বকাপের আগে এ ধরনের প্রতিযোগিতায় খেলতে পারা আমাদের সাহায্য করবে। যে ম্যাচগুলো হেরেছি সেখান থেকে অনেক শিক্ষা নিয়েছি। বিশ্বকাপে কার কী ভূমিকা হবে, সেটা এই প্রতিযোগিতাতেই চূড়ান্ত করে নিতে চাই আমরা।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের আগে এই দুই দেশের সঙ্গে প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতীয় দল

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...