Thursday, May 7, 2026

চার ওভার বল করে চার রান খরচ করে নিয়েছেন পাঁচ উইকেট, ম‍্যাচ শেষে আবেগে ভাসলেন ভুবনেশ্বর

Date:

Share post:

এশিয়া কাপের (Asia Cup) নিয়মরক্ষা ম‍্যাচে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল (India)। সৌজন্যে বিরাট কোহলির অপরাজিত ১২২ রান। এবং ভুবনেশ্বর কুমারের পাঁচ উইকেট। তাও আবার চার ওভার বল করে মাত্র চার রান খরচ করে। টি-২০ ক্রিকেটে যা প্রশংসনীয়। এশিয়া কাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভুবনেশ্বরের বোলিং সমালোচিত হয়েছিল। বৃহস্পতিবার যেন সেই সব সমলোচনার যেন জবাব দিলেন ভুবি।

ম‍্যাচ শেষে ভুবনেশ্বর বলেন,” মনে হচ্ছে দিনটা আমার ছিল। পাওয়ার প্লে-তে উইকেট পেয়েছি। খেয়াল করলে দেখবেন, সাদা বলে সে ভাবে স্যুইং পাওয়া যায়নি। তবে আজ অনেক স্যুইং করেছে। যেখানেই বল করছিলাম সেখানেই উইকেট পাচ্ছিলাম। আগের দুটো ম্যাচের দিকে তাকান। পাকিস্তান বা শ্রীলঙ্কা, কোনও ম্যাচেই আমরা স্যুইং পাইনি। সাদা বলে এতটা স্যুইং পাওয়া সত্যিই বিশ্বাস করা যায় না।”

দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরেছেন দীপক চাহার। চার ওভার বল করে রান দিয়েছে ২৮। দীপক প্রসঙ্গে ভুবি বলেন,” চাহার সবে চোট সারিয়ে ফিরেছে। দু’দিকেই বল ঘোরাতে পারে। এখন ওকে একটু সময় দেওয়া দরকার। আমাদের কাছে প্রতিযোগিতা ভালই গিয়েছে। বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতি হল।”

আরও পড়ুন:ডুরান্ডে আজ মহামেডানের সামনে কেরল

 

 

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...