Thursday, May 7, 2026

পরবর্তী কংগ্রেস সভাপতির দায়িত্ব কি তাঁর কাঁধে? জল্পনা জিইয়ে রাখলেন রাহুল

Date:

Share post:

তিনিই কি ফের কংগ্রেস সভাপতির (Congress President) দায়িত্ব নেবেন? ভারত জোড়ো যাত্রায় বেরিয়ে এবার সেই প্রশ্নের উত্তর খোলসা করলেন সোনিয়া (Sonia Gandhi) পুত্র রাহুল গান্ধী (Rahul Gandhi)। তবে এদিন তিনি কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব নেওয়ার জল্পনাও জিইয়ে রাখলেন রাহুল। শুক্রবার সাংবাদিক বৈঠক (Press Conference) করে তিনি বুঝিয়ে দেন, এতদিন দলের দায়িত্ব নেবেন না বললেও এবার সম্ভবত তিনি অন্য কিছু ভাবছেন। এদিন কংগ্রেস সাংসদ সাফ জানান, তিনি সভাপতি হবেন কি না তা নির্বাচনের পরই পরিষ্কার হয়ে যাবে। আগামী অক্টোবর মাসের ১৭ তারিখ কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা। আর তার আগে রাহুলের ‘ডিগবাজি’কে বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গান্ধী পরিবারের (Gandhi Family) বাইরে কাউকে দলের দায়িত্ব দেওয়া উচিত। বিগত কয়েকদিন এমনই সুর শোনা গিয়েছিল সোনিয়া পুত্রের গলায়। ঘনিষ্ঠমহলে একাধিকবার জানিয়েছিলেন তিনি আর সভাপতি পদে দায়িত্ব নিতে চান না। তবে শুক্রবার রাহুল তামিলনাড়ুতে (Tamil Nadu) জানান, তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁর মনে আর কোনও দ্বিধা নেই। তিনি কংগ্রেস সভাপতি হবেন কি না তা নির্বাচন হলেই স্পষ্ট হয়ে যাবে। পাশাপাশি কংগ্রেসের এই ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Yodo Yatra) কর্মসূচি নিয়েও মুখ খুলতে শোনা যায় রাহুলকে। সাংবাদিকদের এদিন রাহুল বলেন, ‘ভারত জোড়ো যাত্রা’ থেকে দেশ সম্পর্কেও আমার বেশ কিছু নতুন ধারণা হয়েছে। যে দু-তিন মাস ধরে এই যাত্রা চলবে, তাতে আমার জ্ঞান আরও বাড়বে।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে (Loksabha Election) ব্যর্থতার দায় নিয়ে দলের সভাপতির পদ ছেড়েছিলেন রাহুল গান্ধী। তারপর থেকে সোনিয়া গান্ধী অস্থায়ী সভাপতি হিসেবেই দলের দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমানে তিনি অসুস্থ। সভাপতি হতেও তিনি ইচ্ছুক নন। অন্যদিকে রাহুল গান্ধীও নতুন করে দলের সভাপতি পদে দায়িত্ব নিতে রাজি নন। অন্যদিকে, উত্তরপ্রদেশের রাজনীতি (Uttar Pradesh Politics) নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। তিনি রাজনীতিতে এলেও সভাপতি পদে দায়িত্ব নিতে নারাজ।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...