Wednesday, June 17, 2026

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ, ব্রিটেনের রাজা হলেন চার্লস

Date:

Share post:

সাত দশকের রানির শাসনে ইতি পড়েছে বৃহস্পতিবার। ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর অবর্তমানে এবার ব্রিটেনের নতুন রাজা হতে চলেছেন প্রিন্স চার্লস। ৭৩ বছর বয়সে রাজগদিতে বসলেন তিনি। ‘কুইন কনসর্ট’ হলেন তাঁর স্ত্রী ক্যামিলা।

আরও পড়ুন: ব্রিটেনের রানির মৃত্যুতে একদিনের জাতীয় শোক ঘোষণা করল ভারত
১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন চার্লস। তাঁর উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এখন যাবে তাঁর বড় ছেলে উইলিয়ামের মাথায়। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিক ভাবে রাজা ঘোষণা করা হবে।লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে রাজা ঘোষণা করা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিভি কাউন্সিলের সদস্যরা, সরকারি আধিকারিকরা, কমনওয়েলথের হাই কমিশনাররা এবং লন্ডনের মেয়র।

এদিকে, রানি এলিজাবেথের মৃত্যুর পরই ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতে পরিবর্তন করা হবে। সিংহাসনের পরবর্তী উত্তরাধীকারীর সঙ্গে মিল রেখে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হবে। গতকাল রানির মৃত্যুর খবর প্রকাশিত হতেই বাকিংহ্যাম প্যালেসে শেষবারের মতো ‘লং লিভ দ্য কুইন’ গানটি চালানো হয়।
ব্রিটেনের মুদ্রা, পাউন্ডে এতদিন রানি দ্বিতীয় এলিজাবেথের ছবিই থাকত। তাঁর প্রয়াণের পর এবার নোট ও কয়েনেও পরিবর্তন আনা হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের বদলে এবার থেকে প্রিন্স চার্লসের ছবি থাকবে পাউন্ডে। তবে মুদ্রায় এই ছবি বদলের কাজ সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লেগে যাবে বলেই জানা গিয়েছে।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...