Friday, May 8, 2026

পুজোর আগেই খুলছে টালা ব্রিজ, লক্ষ্মীপুজোর পর যাত্রা শুরু করবে ধনধান্যে

Date:

Share post:

পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ।আর পুজোর পরেই কলকাতা বাসীর জন্য দরজা খুলবে স্থাপত্যের অন্যতম বিষ্ময় ধনধান্যে অডিটোরিয়াম। উদ্বোধনের পথে বহু প্রতীক্ষিত দুই সরকারি প্রকল্প। নবান্ন সূত্রে খবর, মহালয়ার আগেই খুলে যেতে পারে উত্তর কলকাতার লাইফলাইন। আর লক্ষ্মীপুজোর পর যাত্রা শুরু করবে ধনধান্যে । পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, খড়গপুর আই আই টি ফিট সার্টিফিকেট দিলেই উদ্বোধনের দিনক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হবে। আর ১৫ নভেম্বরের মধ্যে উদ্বোধন হওয়ার বার্তা দিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে ইঞ্জিনিয়ারদের।

কেমন এই ধনধান্যে?

২৪০০ আসনের বিশ্বমানের স্টেডিয়াম। শঙ্খের আদলে দেখবার মতো স্থাপত্য।স্থাপত্যের এমন নিদর্শন ভারত তো বটেই, গোটা বিশ্বই বিরল।রাজ্যের পূর্ত দফতরের দাবি বিশ্বের সেরা আশ্চর্য হওয়ার ক্ষমতা রাখে শঙ্খ আকৃতির অডিটোরিয়াম। আলিপুর সৌজন্যের ঠিক উল্টোদিকে ২০১৬ তে কাজ শুরু হয়। জানা গিয়েছে, প্রেক্ষাগৃহের মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা ৬০০ ফুট।২৪০০ আসন বিশিষ্ট এই অডিটোরিয়াম গড়তে খরচ হয়েছে ৪৪০ কোটি টাকা।

আরও পড়ুন- ফাঁকা রয়েছে বহু আসন, ফের খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল, নির্দেশ সরকারের


Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...