Friday, May 15, 2026

Himachal: কুলুতে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহী, খিমলোগা পাসে মিলল সুজয়ের দেহ

Date:

Share post:

শৃঙ্গ জয় করতে গিয়ে ফের-বিপত্তি। হিমাচলে (Himachal) নিখোঁজ কলকাতার চার পর্বতারোহী (mountaineer)। দিবস দাস, অভিজিৎ বণিক, চিন্ময় মণ্ডল এবং বিনয় দাস। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৭ সেপ্টেম্বর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

হিমাচল প্রদেশের মাউন্ট আলি রতনি টিব্বা (Mount Ali Ratni Tibba) জয় করার লক্ষ্যে গিয়েছিলেন ৬ বন্ধু পর্বতারোহী। দুর্গম শৃঙ্গ জয়ের নেশায় বারবার বেরিয়ে পড়তেন তাঁরা। কিন্তু এবার ঘটে গেল মহাবিপদ। সূত্রের খবর, ১৮ অগাস্ট কলকাতা থেকে হিমাচল প্রদেশের কুলুর উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা।প্রায় ৫,৪৭০ মিটার উঁচু মাউন্ট আলি রতনি টিব্বায় (Mount Ali Ratni Tibba) যাওয়ার কথা ছিল তাঁদের। পুজোর আগেই শৃঙ্গ জয় করার স্বপ্ন নিয়ে আরও দুই সঙ্গী ও এক রাঁধুনিকে সঙ্গে করে বেরিয়ে পড়েছিলেন তাঁরা। মালানা গ্রাম থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। বুধবারের আগেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন অ্যাডভান্সড বেস ক্যাম্পে। এরপর সেখান থেকেই তাঁদের শৃঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে সময় পেরিয়ে গেলেও তাঁরা ফেরেননি। যার ফলে বেজায় চিন্তায় পড়েন অপেক্ষারত শেরপা। হিমাচলের মালানা এলাকা থেকে ৭ সেপ্টেম্বর আচমকাই চারজন নিখোঁজ হয়ে যান। এরপর শেরপা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। শুক্রবার ওই পর্বতারোহীদের খোঁজে একটি উদ্ধারকারী দল রওনা দেয় আলি রতনি টিব্বার উদ্দেশ্যে। জেলা প্রশাসন ও অটল বিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দল নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে । এই দলকে স্যাটেলাইট মোবাইলও দেওয়া হয়েছে । এসডিএম কুলু বিকাশ শুক্লা জানিয়েছেন, ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে ৷ উদ্ধার অভিযান থেকে ফিরে আসার পরই কিছু বলা সম্ভব হবে।

অন্যদিকে, দেবভূমিতে ট্রেকিং গিয়ে মৃত বাঙালি পর্যটক সুজয় দলুই (Sujoy Dolui) এর দেহ মিলল খিমলোগা পাসে (Khimloga Pass)। পরিবার সূত্রে খবর, গত ২৪ অগস্ট বাড়ি থেকে উত্তরাখণ্ডের নাথুলা পাসের উদ্দেশে। এরপর গত ২৭ অগস্ট পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়। তারপরই আর কোনও কথা হয়নি বলে খবর। হিমাচলের ট্রেক করতে গিয়ে ছিতকুলে ফেরার পথে গর্তে পড়ে যান দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা সুজয়। এরপর তাঁর মৃত্যুর খবর আসতেই ভেঙে পড়ে পরিবার। অবশেষে আইটিবিপির বিশেষ টিম খিমলোগা পাস থেকে বাঙালি পর্যটক সুজয় দলুই-এর দেহ উদ্ধার করেছে।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...