Tuesday, June 16, 2026

কলকাতা লিগে ফুটবলার সমস্যায় মোহনবাগান, আইএফএ-কে ফের চিঠি বাগানের

Date:

Share post:

ফুটবলার সমস্যায় কলকাতা লিগে মোহনবাগানের খেলা নিয়ে নতুন করে জট তৈরি হওয়ায় ফের চিঠিচাপাটি শুরু হল। শনিবার মোহনবাগান ক্লাবের তরফে চিঠি দেওয়া হল আইএফএ-কে। চিঠিতে মোহনবাগান সচিব লিখেছেন, ‘‘ভিয়েতনামে ভারতের ফ্রেন্ডলি ম্যাচের কারণে দলের ৯ জন ফুটবলারকে জাতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে। চলতি মরশুমে ২৫ জন ফুটবলার সই হয়েছে। কলকাতা লিগে খেলার জন্য চার বিদেশিকে নথিভুক্ত করাতে হবে। ফলে বাদ পড়বে দুই বিদেশি। দলে তিন গোলকিপার আছে। তার মধ্যে ৯ ফুটবলার জাতীয় শিবিরে যোগ দিলে কোচের হাতে থাকবে ১২-১৩ জন ফুটবলার। এই ক’জন ফুটবলার নিয়ে কীভাবে কলকাতা লিগে দল নামাবে মোহনবাগান?’’

চিঠিতে মোহনবাগান সচিব আরও লিখেছেন, ‘‘আইএফএ যদি ফেডারেশনের সঙ্গে কথা বলে ফুটবলার রিলিজ করাতে পারে, তাহলেই একমাত্র কলকাতা লিগে খেলা সম্ভব।’’ মোহনবাগানের চিঠি পাওয়ার পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, ‘‘আমরা মোহনবাগানের সমস্যাটা বুঝতে পেরেছি। সত্যিই ১২-১৩ জন ফুটবলার নিয়ে লিগে খেলা সম্ভব নয়। আমরা ফেডারেশনের সঙ্গে কথা বলব। সোমবার আইএফএ-তে আসবে এআইএফএফ প্রেসিডেন্ট। তখনই নতুন প্রেসিডেন্টের সঙ্গে এ ব্যাপারে আমরা কথা বলব। তবে আমরা আশাবাদী, সমস্যা হবে না। মোহনবাগানকে খেলাতে প্রয়োজনে আমরা পুজোর পরে কলকাতা লিগ শেষ করব। আইএসএলের ম্যাচগুলি এবার সপ্তাহের শেষে হবে। সপ্তাহের বাকি দিনে প্রিমিয়ার ‘এ’-র সুপার সিক্সের ম্যাচগুলো করা যেতেই পারে।’’

আরও পড়ুন:‘কোহলি অনেক বেশি দক্ষ ক্রিকেটার’, বিরাটের শতরানের পর প্রশংসায় মহারাজ

 

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...