Friday, June 26, 2026

কাটল জট, ইডেনে হতে চলেছে লেজেন্ডস ক্রিকেট লিগের ম‍্যাচ : সূত্র

Date:

Share post:

অবশেষে কাটল ধোঁয়াশা। সূত্রের খবর, কলকাতাতেই হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচ। যার ফলে ইডেনে ম‍্যাচ হওয়া নিয়ে কোন অনিশ্চিয়তা রইল না। শেষ দু’দিন ধরে জল্পনা দেখা দিয়েছিল যে ইডেনে বসছে না লেজেন্ডস লিগ ক্রিকেটের ম‍্যাচ। শনিবার সেই জটই কাটল।

এই নিয়ে লেজেন্ডস ক্রিকেট লিগের সিইও রামন রাহেজা জানান এক সংবাদমাধ্যমে বলেন,” ইডেনে লিগের দুটো ম্যাচ হবে। এই নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। আমাদের নতুন একটা লিগ।  ম্যাচ আয়োজন নিয়ে কোনও অসুবিধা নেই। লেজেন্ডস লিগের প্রথম দুটো ম্যাচ হবে ইডেনে। তার পর লখনউ, নয়াদিল্লি, কটক এবং জোধপুরে খেলা হবে। ফাইনাল হবে রাজকোটে।”

১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই লিগ। খেলা হবে চারটি দলের মধ্যে। গুজরাত জায়ান্টসের অধিনায়ক বীরেন্দ্র সেহবাগ, ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক গৌতম গম্ভীর, মনিপাল টাইগারস দলের অধিনায়ক হরভজন সিং এবং ভিলওয়ারা কিংসের অধিনায়ক ইরফান পাঠান।

এদিকে লেজেন্ডস লিগের আগে ১৬ সেপ্টেম্বর ইডেনে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি ম্যাচ হওয়ার কথা। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সেই ম‍্যাচ আয়োজন করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এই ম্যাচে খেলবেন। কিন্তু বিসিসিআই প্রধান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, কাজের চাপের কারণে তাঁর পক্ষে এই ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...