Thursday, April 16, 2026

উত্তরবঙ্গে বহু কোটি টাকা বিনিয়োগ কোকাকোলার, ৬৬ শতাংশ মহিলা কর্মসংস্থান

Date:

Share post:

ফের বাংলায় শিল্প গড়ছে কোকাকোলা গোষ্ঠী। সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে একথা জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, ১১ হাজার তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অমনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ‘‘জলপাইগুড়ির রানিনগরে ফের একটা কারখানা গড়ছে কোকাকোলা। ৬৬০ কোটি টাকা বিনিয়োগ করছে।’’ পরে, রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই কারখানায় ৬৬ শতাংশ মহিলার কর্মসংস্থান হবে।

এর আগেও উত্তরবঙ্গে বটলিং ইউনিট গড়ে কোকাকোলা। এবার অত্যাধুনিক কারখানা তৈরি করছে তারা। শশী পাঁজা বলেন, মুখ্যমন্ত্রী উদ্যোগে এখন বাংলায় প্রচুর বিনিয়োগ হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে কর্মসংস্থান। এদিন জলপাইগুড়ি উপস্থিত ছিলেন শশী ও অরূপ।

মুখ্যমন্ত্রীর কথায়, এই শিল্পগোষ্ঠীতে মহিলাদের কর্মসংস্থানের হার যথেষ্ট। মমতা নিজেও সবসময় মেয়েদের কর্মসংস্থান জোর দেন। এদিন তিনি জানান, ‘‘রাজ্যে গত এক বছরে ৪৫ হাজার মেয়ে চাকরি পেয়েছেন। মেয়েরা দ্রুত এগিয়ে যাচ্ছেন।’’

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে শিল্পোন্নয়নে জোর দেন মমতা। বিভিন্ন সংস্থা রাজ্যে বিনিযোগ করছে। এদিনের অনুষ্ঠান থেকেও তিনি বলেন, বাংলা কৃষিতে একনম্বর বাংলা। এবার শিল্পতেও রাজ্যে সেরা হবে।

আরও পড়ুন- সৌগতকে বয়সের খোঁচা দিলীপের, পাল্টা মোদির বয়স নিয়ে তোপ কুণালের

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...