Saturday, May 16, 2026

নবান্ন অভিযানের নামে রাজ্যজুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা বিজেপির, হয়রানিতে নিত্যযাত্রীরা

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে সকাল থেকেই শুরু হয়েছে তৎপরতা। যাত্রী সুরক্ষার্থে শহরজুড়ে বন্ধ করা হয়েছে একাধিক রাস্তা। চলছে কড়া পুলিশি পাহাড়া। এরইমধ্যে নবান্ন অভিযানের নামে সকাল থেকেই রাজ্যজুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিজেপি কর্মীরা। জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। যার জেরে চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হচ্ছে আমজনতাকে।

আরও পড়ুন:বিজেপির নবান্ন অভিযানের দিনে শহরজুড়ে কড়া নিরাপত্তা, বন্ধ একাধিক রাস্তা

বিজেপির দাবি, নবান্ন অভিযান আটকাতেই যানজট তৈরি করছে পুলিশ। এদিকে ভোগান্তি পোহানো যাত্রীদের দাবি, তীব্র যানজটে আটকে পড়েছেন হাওড়া ও শিয়ালদহ স্টেশনের যাত্রীরা।  আটকে রয়েছেন বহু নিত্যযাত্রী। এমনকি আটকে রয়েছেন এক ক্যান্সার আক্রান্তও।

অন্যদিকে, বিজেপির নবান্ন অভিযানে ব্যাপক ক্ষুব্ধ হাওড়ার ব্যবসায়ী মহল। দুর্গাপুজোর আগে বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। একদিকে মঙ্গলাহাট, অন্যদিকে হাওড়া ময়দান চত্বর।  সব জায়গায় জামাকাপড়ের অজস্র দোকান। কিন্তু বিজেপির নবান্ন অভিযানের জেরে কেনাকাটা করতে বের হতে পারবেন না অনেকেই। তাই বিজেপির ওপর ক্ষুব্ধ ব্যবসায়ী মহল।

এদিকে নবান্ন অভিযানের নামে সকাল থেকেই শুরু হয়েছে উত্তেজনা। রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেয় পুলিশ। পরে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।  এর জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। নবান্ন অভিযান কর্মসূচিতে যাওয়ার সময় বোলপুর স্টেশনে বিজেপির কর্মীদের পুলিশ আটকালে পুলিশের সঙ্গে বচসা বেধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। একই ছবি দেখা গেছে কাটোয়া স্টেশন চত্বরেও।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...