Thursday, June 4, 2026

বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে চরম উত্তেজনা নন্দীগ্রামে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

Date:

Share post:

বিজেপির অভিযান ঘিরে উত্তেজনা।প্রকাশ্যে বেধড়ক মারধর তৃণমূল প্রধানকে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিজেপির ক্ষোভ বিক্ষোভ নন্দীগ্রামের তেখালিতে! এদিন টায়ারে আগুন জ্বালিয়ে বিজেপির কর্মী সমর্থকরা অবরোধ বিক্ষোভ শুরু করেছে। পুলিশের বাধায় নবান্ন অভিযানে যেতে না পেরে রাস্তায় বসেও অবস্থান বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা। তেখালির পাশাপাশি নন্দীগ্রামের জায়গায় জায়গায় অবরোধ বিক্ষোভে গেরুয়া শিবির।

আরও পড়ুন:নবান্ন অভিযানের নামে রাজ্যজুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা বিজেপির, হয়রানিতে নিত্যযাত্রীরা

এদিন সকালেই নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি ঠেলাঠেলি হাতাহাতি ঘিরে উত্তেজনা বাধে । প্রথমে বিজেপি নেতা প্রলয় পালের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। তারপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকেয়া। শুধু তাই নয় নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় এবং হরিপুর এলাকাতে চলছে অবরোধ দেখাচ্ছে বিজেপি সমর্থকেরা।

নবান্ন অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে তমলুক রেল স্টেশন চত্বরেও। বিজেপি কর্মীদের পুলিশের আটক করা এবং তাদের প্রিজন ভ্যানে তোলা নিয়ে ক্ষোভ বিক্ষোভ ঘিরে উত্তেজনা শুরু হয়েছে। সকাল থেকেই তমলুক স্টেশনের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের।

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...