Thursday, May 14, 2026

দুর্গের চেহারায় নবান্ন: বাইরে ফুঁসছে বিজেপি, ভিতরে বাঘাযতীন স্মরণ

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে দুর্গের চেহারা নিয়েছে রাজ্য সরকারের সদর দফতর নবান্ন। পুলিশি বাধা ও দুর্যোগ উপেক্ষা করে যখন নবান্ন অভিযান কর্মসূচি সফল করতে মরিয়া গেরুয়া শিবির, ঠিক সেই সময় নবান্নের অন্দরে একেবারে অন্য ছবি।

আরও পড়ুন:বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে চরম উত্তেজনা নন্দীগ্রামে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

আজ, বীর বিপ্লবী বাঘাযতীনের প্রয়াণ দিবস পালিত হচ্ছে। নবান্নের ভিতরে বাঘাযতীনকে শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান চলছে। বাঘাযতীনের মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রতিবছরই এমন অনুষ্ঠান পালিত হয় নবান্নে। এবছরও তার ব্যতিক্রম হল না।

এদিকে, পুলিশের চোখে ”ধুলো” দিয়ে আচমকা নবান্নের কাছে পৌঁছে যান গুটিকয়েক বিজেপি কর্মী-সমর্থক। শিবপুর মন্দিরতলা দিয়ে নবান্নে ঢোকার চেষ্টা করেন ওই বিজেপি কর্মীরা। নবান্ন থেকে ঢিলছোঁড়া দূরত্বে তাঁদের আটক করে পুলিশ।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...