Tuesday, March 17, 2026

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যর্থ ভারত, সরকারের দিকে আঙুল তুলল সংসদীয় স্থায়ী কমিটি

Date:

Share post:

২০২০ সাল থেকে ২০২২ সালের মধ্যে করোনার (Corona) চার চারটি ঢেউ সামলাতে হয়েছে ভারত তথা বিশ্বকে। কিন্তু প্রথম ঢেউয়ের ধাক্কার সামলাবার পর যখন দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কা প্রকাশ করেছিল স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) , তখন কেন্দ্রীয় সরকার(Government of India) বিষয়টিকে হালকা ভাবে নিয়েছিল। আর তার ফলে গোটা দেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। কেন্দ্রীয় সরকারের অপদার্থতাকে তুলে ধরে, সোমবার রাজ্যসভায় (Rajya Sabha) একটি প্রতিবেদন পেশ করা হয়েছে।

স্বাস্থ্য সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি (Parliamentary Standing Committee)১৩৭ তম প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেছে , যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় গোটা দেশ কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল তার আসল কারণ ছিল কেন্দ্রীয় সরকারের দক্ষভাবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা। সারা দিস এই দ্বিতীয় ঢেউয়ে কার্যত হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিল? একদিকে অক্সিজেনের জন্য হাহাকার অন্যদিকে হাসপাতাল বেড অমিল হয়ে যাওয়া। যখন দেশের মানুষের প্রয়োজন ছিল ওষুধের তখন তা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংস্থা অন্যত্র সরবরাহ করেছে অভিযোগ। এর পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয় উপাদানের কালোবাজারি তো গোটা ঘটনাকে ধোঁয়া দিয়েছিল। স্বাস্থ্য সম্পর্কিত এই সংসদীয় প্যানেলের বলা হয়েছে পরিস্থিতির গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতেই পারিনি সরকার। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্র সরকার যদি প্রাথমিক পর্যায়ে কিছু মানুষের ওপর সার্ভিস চালিয়ে ভাইরাসের আরও মারাত্মক স্ট্রেন সনাক্ত করতে সফল হত এবং এর নিয়ন্ত্রণ কৌশলটি যথাযথভাবে প্রয়োগ করত, তবে এর প্রতিক্রিয়াগুলি কম গুরুতর হত, এমনকী মৃত্যুর হার অনেকটাই নিয়ন্ত্রণে আনা যেত।

স্বাস্থ্য সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ১৩৭ তম প্রতিবেদনে উল্লেখ করেছে যে করোনা ভাইরাসের প্রথম ঢেউ যখন তার দাপট কমিয়ে ফেলেছিল, তখনই দ্বিতীয় ঢেউয়ের আসার যে সম্ভাবনা চিকিৎসকেরা দেখতে পেয়েছিলেন তাকে গুরুত্বই দেয়নি মোদি সরকার। করোনা ভাইরাসের পুনরুত্থান ছিল সময়ের অপেক্ষা কিন্তু অপদার্থ কেন্দ্রীয় সরকার সেই দিকে গুরুত্ব না দিয়ে দেশের মানুষের অনেক বড় ক্ষতি করেছে বলেও প্যানেলের তরফে দাবি করা হয়েছে।

 

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...