Tuesday, March 17, 2026

রাজনৈতিক সংঘর্ষে দেশের মধ্যে বিজেপি শাসিত ত্রিপুরা প্রথম, এনসিআরবি-র রিপোর্টে চাঞ্চল্য

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতের মধ্যে গুন্ডামিতে সবার আগে বিজেপি শাসিত ত্রিপুরা। সম্প্রতি এনসিআরবি-র দেওয়া তথ্যে এমনই রিপোর্ট সামনে এসেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অবশ্য বারবার দাবি করেছিলেন, ত্রিপুরায় অপরাধের সংখ্যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। অথচ এনসিআরবি রিপোর্ট অন্য কথা বলছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে ১১৭ টি রাজনৈতিক হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং অভিযুক্তের সংখ্যা ২৫৯। যা সারা দেশের মধ্যে যা সবার উপরে। দিল্লি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো জানিয়েছে, শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চল নয়, সারা দেশের মধ্যে রাজনৈতিক হিংসার ঘটনা ত্রিপুরায় সর্বোচ্চ।

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দু তিনজন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার স্বরাষ্ট্র দফতরেরর আধিকারিকদের সঙ্গে নিয়মিত বিষয়টি নিয়ে যোগাযোগ রাখতে। এবং রিপোর্ট বলছে, মণিপুরে মাত্র দুটি ঘটনা নথিভুক্ত হয়েছে। এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে এমন সংঘর্ষের ঘটনা শূন্য।

সবচেয়ে উল্লেখযোগ্য যেটি তা হল ত্রিপুরায় ১১টি এমন ঘটনা ঘটেছে ,যেখানে খোদ পুলিশ আধিকারিক ও কর্মীরা আক্রান্ত হয়েছেন। অথচ এনসিআরবি রিপোর্ট বলছে ২০২০ সালে ত্রিপুরাতে মাত্র ২২টি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
অথচ ২০২১- ২২ সালে ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা শতাধিক ছাড়িয়েছে। বিধায়ক থেকে সাংসদ এমনকি সাংবিধানিক পদাধিকারীরাও এই রাজনৈতিক সংঘর্ষের শিকার হয়েছেন।

spot_img

Related articles

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...

ডিজি-কলকাতার সিপি-র পরে এবার বদল ১২ জেলার পুলিশ সুপার, তালিকায় ইন্দিরাও

ভোট ঘোষণার দিন মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন (Election Commossion)। এর পর থেকে...

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...