Friday, April 10, 2026

‘ব্যাটে রান থাকতে থাকতেই অবসর নিয়ে নেওয়া উচিত বিরাটের’, মন্তব্য আফ্রিদির

Date:

Share post:

দীর্ঘদিন বাদে বড় রান এসেছে বিরাট কোহলির (Virat Kohli) ব‍্যাট থেকে। এশিয়া কাপে (Asia Cup) আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরান করেছেন। তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা। এমন একটা সময় হঠাৎ বিরাটের অবসর নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করেন ব্যাটে রান থাকতে থাকতেই অবসর নেওয়া উচিত বিরাটের।

এই নিয়ে আফ্রিদি বলেন,” এমন পরিস্থিতি যেন তৈরি না হয় যে বিরাটকে দল থেকে বাদ দিতে হল। তার থেকে ব্যাটে রান থাকতে থাকতেই অবসর নিয়ে নেওয়া উচিত ওর। খুব কম ক্রিকেটারই এটা করতে পারে। আশা করি বিরাট যখন অবসর নেবে, তখন রাজার মতোই বিদায় নেবে।”

এর পাশাপাশি বিরাটের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন আফ্রিদি। তিনি বলেন,” বিরাট যেভাবে খেলছে, নিজের কেরিয়ার যেভাবে সাজিয়েছে, তা অনবদ্য। অনেক কঠিন পরিস্থিতি পার করে এসেছে ও। বিরাট একজন চ‍্যাম্পিয়ন। কিন্তু একটা সময় তো অবসর নিতেই হবে। সেই সময় ও যেন নিজের সেরা ছন্দে থাকে।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নতুন জার্সিতে রোহিতরা, বিসিসিআইয়ের নতুন ভিডিওতে তারই ঝলক

 

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...