Saturday, March 14, 2026

“ডোন্ট টাচ মাই বডি” নিয়ে গান বাঁধলেন কবীর সুমন! সেই “এসো সখী” এখন নেটিজেনদের খোরাক

Date:

Share post:

নবান্ন অভিযানের দিন সকাল সকাল স্বইচ্ছায় পুলিশের হাতে ধরা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর লালবাজারে গিয়ে আরাম করতে করতে হাসি মশকরা। চা-কোলড্রিঙ্ক কিছুই বাকি ছিল না। সেই পর্বে এক মহিলা পুলিশকর্মীকে দেখে ভুলভাল ইংরেজিতে শুভেন্দুর সংলাপ “ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি। আই অ‌্যাম মেলস” এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিমের ছড়াছড়ি। হাসির খোরাক নেটিজেনদের।

এবার শুভেন্দুর সেই সংলাপকে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন। ফেসবুক পোস্টে যাঁর উপরে লেখা, “আমি নই ভীম। খাই হিমসিম। কার যেন উরুভঙ্গে..।”এই ঘটনা নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন সুমন। যেখানে মহাভারতের একটা ঘটনা তুলে ধরেছেন। সুমনের এই গান এখন ভাইরাল।

সুমন তাঁর পোস্টে সম্ভবত বোঝাতে চেয়েছেন শুভেন্দু আসলে মহাভারতের দুর্যোধন। যিনি দ্রৌপদীকে অপমান করেছিলেন। সেই ভীম ভেঙে দিয়েছিলেন দুর্যোধনের উরু। কবীর সুমন ইঙ্গিত দিয়েছেন, শুভেন্দু কথায় কথায় রাজ্যের মহিলা মুখ‌্যমন্ত্রীকে অপমান করেন। “উরুভঙ্গ”র ভয়েই কি নবান্ন অভিযান থেকে তড়িঘড়ি পলায়ন? পুলিশ দেখেই কিছুটা ফাঁকা আওয়াজ দিয়ে গুটি গুটি প্রিজন ভ‌্যানে উঠে পড়লেন? শুভেন্দুকে নিয়ে লেখা গানে সুমন একটি অংশে বলছেন, “এসো ভ‌্যানে উঠে পড়ি। করি হাত ধরাধরি। যা হবার ভ‌্যানে হোক। এসো সখী।”

আরও পড়ুন:বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৭

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...