Wednesday, March 18, 2026

টেনিস থেকে অবসর নেওয়ার পর পরিবার এবং তাঁর অনুরাগীদের উদ্দেশে কী বললেন রজার?

Date:

Share post:

বৃহস্পতিবার সন্ধ্যায় টেনিস থেকে অবসর ঘোষণা করছেন রজার ফেডেরার ( Roger Federer)। লেভার কাপের পর আর প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন না বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই ঘোষণা করলেন তিনি। এরপাশাপাশি এক ভিডিও বার্তাও পোস্ট করেন ফেডেরার।

ভিডিও বার্তায় ফেডেরার বলেন,” দেখে মনে হচ্ছে ২৪ বছর ২৪ ঘণ্টায় পেরিয়ে গেল। আমি এর পরেও টেনিস খেলব। কিন্তু গ্রান্ডস্ল্যাম বা প্রতিযোগিতামূলক টেনিসে নামব না। প্রতিযোগিতার দিনগুলোর কথা খুব মনে পড়বে। যখন ছোট ছিলাম তখন টেনিস খেলা দেখে অবাক হতাম। তখন থেকেই স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন আমাকে কঠিন পরিশ্রম করতে শিখিয়েছে। নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করেছি। সেই বিশ্বাস না থাকলে এই জায়গায় পৌঁছাতে পারতাম না।”

পরিবারের কথা বলতে গিয়ে ফেডেরার বলেন,” প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকার জন্য আমার স্ত্রী মিরকাকে ধন্যবাদ। অন্তঃসত্ত্বা অবস্থাতেও আমার খেলা দেখতে ও গিয়েছে। আমার বাবা, মা ও বোনকে ধন্যবাদ। আমার চার সন্তানকেও ধন্যবাদ। যেভাবে গ্যালারিতে বসে দিনের পর দিন ওরা আমাকে উৎসাহ দিয়েছে তা কোনও দিন ভুলব না। যাঁরা আমাকে প্রশিক্ষণ দিয়েছেন সেই প্রত্যেক কোচকে ধন্যবাদ।”

সমর্থকদের উদ্দেশে রজার বলেন,” তোমরা আমাকে কতটা শক্তি দিয়েছ তোমরা নিজেরাই জানো না। তোমরা না থাকলে কোনও জয়ই আনন্দের হত না।”

আরও পড়ুন:শেষ হল টেনিস বিশ্বে ফেডেরার যুগ, অবসর নিলেন সুইস কিংবদন্তি রজার ফেডেরার

 

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...