Monday, May 18, 2026

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তৎপর ইডি, দেশের ৪০ জায়গায় চিরুনি তল্লাশি

Date:

Share post:

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Corruption Case) ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আবগারি মামলায় শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুক্রবার দেশের ৪০টি জায়গায় চলে তল্লাশি (Search Operation)। এর মধ্যে হায়দরাবাদের (Hyderabad) ২৫ টি জায়গায় পৌঁছে যান ইডির গোয়েন্দারা। এছাড়া দিল্লি ,বেঙ্গালুরু সহ চেন্নাই শহরেও তল্লাশি অভিযান চলে। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত আপের (AAP) তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবারই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আর্জি জানান আবগারি মামলায় প্রমাণ মিললে তাঁকে দ্রুত গ্রেফতার (Arrest) করা হোক। তারপরই শুক্রবার সাতসকালে দেশের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। এদিন মূলত মদ ব্যবসায়ী ও সরবরাহকারীদের ডেরায় হানা দেন ইডি আধিকারিকরা। যারা দিল্লি-সহ দেশের বড় শহরগুলিতে ব্যবসা করেন। তবে শুধু তল্লাশি অভিযানই নয়, এদিন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সূত্রের খবর।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে নাম জড়িয়েছে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ বেশ কয়েকজন আধিকারিকের। ইতিমধ্যে দফায় দফায় দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। বাদ যায়নি মণীশ সিসোদিয়ার বাড়ি, অফিসও। এদিকে বৃহস্পতিবারই বিজেপি (BJP) একটি স্ট্রিং অপারেশনের ভিডিও সামনে আনে। বিজেপির অভিযোগ, আবগারি আইন সংশোধন (Excise Law Correction) না করে বড় মদ ব্যবসায়ীদের ব্যবসায়িক সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। যার ফলে চরম লোকসানের মুখে পড়তে হচ্ছে ছোট ব্যবসায়ীদের। পাশাপাশি বড় ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়ার জন্য বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়, যে টাকা পাঞ্জাব ও গোয়ার নির্বাচনে খরচ করা হয় বলে আপের বিরুদ্ধে অভিযোগ তোলে গেরুয়া শিবির। এরপরই দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা (V.K Saxena) সিবিআই তদন্তের নির্দেশ দেন।

 

Related articles

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...