Tuesday, March 17, 2026

Paris: মেট্রোর কামরায় প্রথম দেখা, সম্পর্ক গড়াল বিয়ে পর্যন্ত

Date:

Share post:

প্রথম দর্শনে প্রেমে (Love at first sight) পড়ার ঘটনা শুধুই কি কাব্যে ঘটে? বাস্তবেও যে এক পলকের দেখায় প্রেম হয় আর তা গড়ায় বিয়ের মণ্ডপ পর্যন্ত, তার প্রমাণ মিলল প্রেমের শহর প্যারিসে (Paris)। একেবারে রূপকথার গল্পের মতই প্রেমে পড়লেন আফ্রিকান বংশোদ্ভূত দুই তরুণ-তরুণী।

এক পলকে একটু দেখা হয়েছিল মেট্রো তে (Metro)। ব্যাস সেখানেই লাভ অ্যাট ফার্স্ট সাইট ! তরুণীর নাম অ্যান্ডি (Andy)। জন্ম হাইতিতে হলেও বেড়ে ওঠা বড় হওয়া সবটাই অমেরিকায় (America)। নেদারল্যান্ডসের আমস্টারডামেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ। একটু ছুটি উপভোগ করতে ওয়ার্ল্ড ট্যুর করার ভাবনা। ইচ্ছে ছিল ইটালি, গ্রিস, মিশর এবং ভারত ভ্রমণ। কিন্তু কে জানত বিধাতার কী ইচ্ছে! প্যারিসে বন্ধুর বাড়ি যাওয়ার পথে মেট্রোয় চড়েন অ্যান্ডি। সিটে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। হঠাৎ চোখ পড়ল উল্টোদিকের এক তরুণের দিকে। প্রথম দর্শনেই এক রাশ ভাল লাগা মনের কোণে ভিড় করে তরুণীর। পাশে রাখা নিজের ব্যাগ সরিয়ে যেন অজান্তেই তরুণকে বসার ইঙ্গিত দিয়েছিলেন অ্যান্ডি। । সিট ফাঁকা হতেই উল্টো দিক থেকে তাঁর পাশে এসে বসেন ওই তরুণ। কথায় কথায় একে অন্যের সঙ্গে পরিচয় বাড়ে। নিছক কথোপকথনের জন্যই ফোন নম্বর দেয়া নেয়া। তরুণের নাম স্টিভেন। তিনিও জন্মসূত্রে আফ্রিকার অধিবাসী তবে পড়াশোনার জন্য প্যারিসে থাকেন। মেট্রোর কামরায় যে গল্পটা শুরু হয়েছিল সেটা বাড়তে বাড়তে বন্ধুত্বের নাম নেয়। আর সেখান থেকে এক ছাদের নিচে দুজনের একসঙ্গে থাকার প্রতিশ্রুতি তৈরি হয়। তারপর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া। যখন এই ট্যুর শুরু করেছিলেন অ্যান্ডি তখনও ভেবেছিলেন তিন দিনের বেশি থাকবেন না প্যারিসে। কিন্তু এক পলকের একটু দেখা বদলে দিল সব কিছু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই তরুণ তরুণীর প্রেমের কাহিনী।

spot_img

Related articles

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...