Monday, May 18, 2026

হনুমানের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে অভিনব চাল পুলিশের! ফল মিলল হাতেনাতে

Date:

Share post:

হনুমানের (Monkey) দাপাদাপিতে কাজ করা দায়। এ তো আর যেমন তেমন কাজ নয়, প্রশাসনিক কাজ (Administrative Work)। দিনের পর দিন হনুমানদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে এবার পাল্টা চাল দিল কেরলের ইদ্দুকি জেলার কুমবামমেট্টু থানার (kumbammettu Police Station) আধিকারিকরা। নকল সাপে কিস্তিমাৎ।

জঙ্গলের কাছেই থানা। খাবারের খোঁজে প্রতিদিনই থানায় হানা দেয় হনুমানের দল। এসেই শুরু দাপাদাপি। থানার ভিতরে ঢুকে পুলিশের কাজকর্মে বিঘ্ন ঘটানোর পাশপাশি থানায় একাধিক সমস্যা নিয়ে আসা সাধারণ মানুষদেরও গভীর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। খোয়া যাচ্ছে থানার একাধিক গুরুত্বপূর্ণ নথিও। অত্যাচার মাত্রা ছাড়াতেই নড়েচড়ে বসেন থানার উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে চিন্তা করতে থাকে। তখনই মাথায় আসে এক বুদ্ধি। সাপকে কাজে লাগাতেই মুশকিল আসান। বুনো ওলের দাওয়াই একেবারে বাঘা তেঁতুল। আর সাপকে কাজে লাগাতেই এক সেকেন্ডে হনুমানের দাপাদাপি কমে যায়। তবে আশ্চর্য বিষয় হল, এই সাপ আসল নয়। নকল রংবেরঙের প্ল্যাস্টিকের সাপ। বাজার থকে নকল সাপ কিনে এনে তা থানার একাধিক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। বিশেষত, গাছে যেখানে খাবারের খোঁজে বেশি হানা দিত হনুমানরা। সাপের দাওয়াই ম্যাজিকের মতো কাজ করে। হাতেনাতে মেলে ফল। কেরলের থানার এমন অভিনব ঘটনা সামনে আসতেই থানার আধিকারিকদের কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকরা।

থানারই এক কর্মী জানিয়েছেন, হনুমানরা দলে দলে থানায় আসত। থানার বাগান তছনছ করা থেকে শুরু করে থানায় ঢুকে দৌরাত্ম্য করত। পাশের গ্রামের এক চাষির থেকে তাঁরা জানতে পারেন, ক্ষেত থেকে হনুমান তাড়াতে তিনি প্লাস্টিকের সাপ ব্যবহার করেন। তাঁর সেই পরিকল্পনাকেই কাজে লাগানোর চেষ্টা করতেই হাতেনাতে ফল মেলে।

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...